ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির সংলাপ বুধবার আওয়ামী লীগের সঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামী ১৮ অক্টোবর বুধবার দেশের বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।  কমিশনের সংলাপ সূচি অনুযায়ী ওইদিন সকাল ১১টায় আওয়ামী লীগের সঙ্গে বসার কথা রয়েছে।

এবিষয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপে অংশ নিয়ে আওয়ামী লীগ সুনির্দিষ্ট ১১ দফা প্রস্তাবনা দেবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে আমরা ১১ দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা দেবো। তবে এসব প্রস্তাবে কী থাকবে, তা এখনই বলবো না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে ইসি। এরপর ২৪ আগস্ট থেকে কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে।
আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় জাতীয় পার্টি-জেপি ও বিকেল ৩টায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপির সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসবে।

এরপর ২২ অক্টোবর নির্বাচন পর্যবেক্ষক, ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ সূচি নির্ধারণ করেছে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইসির সংলাপ বুধবার আওয়ামী লীগের সঙ্গে

আপডেট টাইম : ০৬:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭