ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিষণ্নতা দূর হবে ব্যাঙের ছাতায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ম্যাজিক মাশরুম নামে পরিচিত একধরনের ব্যাঙের ছাতায় ঘোর সৃষ্টিকারী রাসায়নিক ব্যবহারের মাধ্যমে মানসিক বিষণ্নতার নিরাময় সম্ভব হতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

সিলোসিবিন নামে এই রাসায়নিক উপাদান মানুষের মস্তিষ্কে মাদকের ঘোর সৃষ্টি করতে পারে, যা মস্তিষ্ককে আবার চাঙ্গা করে তুলতে সাহায্য করে। ১৯জন রোগীর ওপর এই উপাদান পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। এটি ব্যবহারের পর অর্ধেক রোগীর মানসিক বিষণ্নতা কেটে গেছে এবং তারা মস্তিষ্কে একটা পরিবর্তন অনুভব করতে পেরেছেন যা প্রায় পাঁচ সপ্তাহ ধরে স্থায়ী হয়েছে।

তবে লন্ডনে ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা রোগীদের ম্যাজিক মাশরুম দিয়ে নিজেদের ওপর চিকিৎসা চালানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন তারা গবেষণায় দেখেছেন সিলোসিবিন রাসায়নিক পদার্থটি মস্তিষ্ককে হালকা করে দেয় এবং মানুষকে মানসিক বিষণ্নতার উপসর্গ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তবে মস্তিষ্কের ভেতর এটি ঠিক কীভাবে কাজ করে তা এখনও পরিস্কারভাবে জানা যায় নি।

বিজ্ঞানীরা আরও জানান, তারা গবেষণায় দেখেছেন এই সিলোসিবিন মস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ অংশে কাজ করে। এই অংশ দুটি মস্তিষ্কের মধ্যে ভয় বা উদ্বেগের মত অনুভূতি কীভাবে কাজ করবে তার জন্য দায়ী।

তবে গবেষণা দলের প্রধান ড: রবিন কারহার্ট-হ্যারিস বলেন, এখন আরও বিস্তৃত পরিসরে এই গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কিন্তু প্রাথমিক গবেষণার ফলাফল খুবই আশাব্যঞ্জক এবং মানসিক বিষণ্নতার সফল চিকিৎসায় এই সিলোসিবিন কীভাবে ব্যবহার করা হবে সেটাই পরবর্তী ধাপে তারা পরীক্ষা করে দেখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বিষণ্নতা দূর হবে ব্যাঙের ছাতায়

আপডেট টাইম : ১২:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭