ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সহজ উপায় চোখ ভালো রাখার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চোখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের সমস্যায় ভোগেন অনেকেই। তবে চোখ ভালো রাখার কিছু সহজ উপায় আছে।

চোখ ভালো রাখতে গাজরের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, বাদাম, কমলালেবু খান। টাটকা শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং ভিটামিন সি, যা চোখের কর্নিয়া ভালো রাখতে সাহায্য করে। ছানি পড়ার থেকেও রক্ষা করে। ওমেগা-৩ ফ্যাটি এসিড চোখের স্নায়ুকোষগুলোকে সুস্থ রাখে, রেটিনাকে সুরক্ষিত রাখে। তাই চোখ ভালো রাখতে ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ মাছ খান। অতিরিক্ত ধূমপান চোখের ক্ষতি করে। রেটিনা নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। পাশাপাশি এর ফলে ক্ষতি হয় চোখের স্নায়ুকোষগুলোরও। দিনে ১০ থেকে ১৫ বার চোখে পানির ঝাপটা দিন। এতে চোখ ঠাণ্ডা থাকে। চোখ আর্দ্র হয় ও রক্ত সঞ্চালন বাড়ে। তবে বরফপানি বা মাত্রাতিরিক্ত গরম পানি দেবেন না।

প্রতি রাতে পর্যাপ্ত ঘুমের ফলে চোখ ভালো থাকে। ঘুমের সময় চোখের পেশি শিথিল হয়। চোখও সতেজ থাকে। কম ঘুমে চোখের পেশিতে চাপ পড়ে। ফলে চোখ জ্বালা হতে পারে। বছরে অন্তত দু’বার নিয়ম করে চোখ পরীক্ষা করানো জরুরি। এতে ছানি, গ্লুকোমা বা রেটিনার ম্যাকুলার ক্ষয়ের মতো মারাত্মক সমস্যা অল্পেই ধরা পড়ে। -আনন্দবাজার পত্রিকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক

সহজ উপায় চোখ ভালো রাখার

আপডেট টাইম : ১১:০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭