ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা খাল খনন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা, জামায়াত এমপির ডিও লেটার! উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী

সবজির চড়া দাম বাজারদর পেঁয়াজের ঝাঁজের সঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • ৩৭২ বার
হাওর বার্তা ডেস্কঃ আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ১২ থেকে ১৫ টাকা। এছাড়া চড়া সবজির দাম। ৫০ টাকা কেজির নীচে কোন সবজি নেই বললেই চলে। ফলে ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ। শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া যায়।
ব্যবসায়ীরা বলেছেন, ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির। এছাড়া এবার বন্যা ও অতিবৃষ্টির কারণে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। নতুন করে সবজি লাগালেও তা পর্যাপ্ত নয়। ফলে বাজারে চাহিদামতো সবজির সববরাহ নেই।
শুক্রবার এক কেজি আমদানিকৃত পেঁয়াজ ৫০ এবং দেশি পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হয়। যা এক সপ্তাহ আগে কেজিতে ১২ থেকে ১৫ টাকা কমে বিক্রি হয়েছে। এদিকে গত কিছুদিন ধরেই রাজধানীর বাজারে সবজির দাম চড়া। বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৭০ থেকে ৮০ টাকা, শিম ৯০ থেকে ১০০ টাকা, কাকরোল ৫০ থেকে ৫৫ টাকা, আমদানিকৃত ভারতীয় টমেটো ১১০ থেকে ১২০ টাকা, শশা ৬০ থেকে ৭০ টাকা,  চাল কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, করলা ৬০ থেকে ৬৫ টাকা, পটল ৫৫ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৬৫ টাকা, ঝিঙ্গা ৬৫ থেকে ৭০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ থেকে টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া গত সপ্তাহের তুলনায়  কাঁচামরিচের দাম কিছুটা কমে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে আদার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, প্রতি কেজি আদায় ২০ টাকা বেড়ে আমদানিকৃত আদা ১৩০ থেকে ১৪০ টাকা বিক্রি হচ্ছে। তবে রসুনের দাম কমেছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে চীনা রসুন ৯০ টাকা ও দেশি রসুন ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির পাশাপাশি মাছের বাজারও চড়া। বিভিন্ন ধরনের মাছের মধ্যে প্রতি কেজি রুই, কাতলা ২৮০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ১২০ থেকে ২৫০ টাকা, সরপুঁটি ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের কৈ ২৮০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৬০০ টাকা, মাগুর ৬০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৪৫ টাকা ও লেয়ার মুরগি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর গরুর মাংস ৫০০ টাকা ও খাসির মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কমেছে। বর্তমানে রাজধানীর খুচরাবাজারে মোটা চাল (ইরি/স্বর্ণা) ৪৫ থেকে ৪৮ টাকা, বিআর-আটাশ ৫৩ থেকে ৫৫ টাকা, পাইজাম ৫০ থেকে ৫২ টাকা, মিনিকেট ৫৬ থেকে ৬০ টাকা ও নাজিরশাইল ৬২ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

সবজির চড়া দাম বাজারদর পেঁয়াজের ঝাঁজের সঙ্গে

আপডেট টাইম : ১২:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭