ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সউদী-তুরস্ক-পাকিস্তান শত্রুরাষ্ট্র আচরণে ভারত সমালোচনার মুখেও ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

অর্থনৈতিক শুমারি ২০২৪’ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১৪০ বার

‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শুমারি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলি, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। জাতীয় এ গুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা একান্ত আবশ্যক।

এ পরিস্থিতিতে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে উক্ত কার্যক্রমে তথ্য প্রদানসহ শুমারি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হলো।

আর্থিক প্রতিষ্ঠার আইন, ২০২৩-এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন

অর্থনৈতিক শুমারি ২০২৪’ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

আপডেট টাইম : ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪