ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি রোহিঙ্গা মুসলমানদের নিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মজলুম রোহিঙ্গা ইস্যুটি নিতান্তই মানবিক বিষয়। রোহিঙ্গা মুসলমানদের নিয়ে রাজনীতি করা যাবে না। যেন কেউ রাজনীতি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, ‘মিয়ানমারের জঙ্গি বৌদ্ধ মগদের হাতে প্রতিনিয়ত মুসলমানদের রক্ত রঞ্জিত হচ্ছে। সরকার মজলুম রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে বিশ্বের সাধুবাদ কুড়িয়েছেন।’ মিয়ানমার চাল কেনা নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, আলহাজ্ব হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজনীতি রোহিঙ্গা মুসলমানদের নিয়ে

আপডেট টাইম : ০৬:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭