ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওনকে ঠেকাতে রক্ত দিতে প্রস্তুত হেফাজতে ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫
  • ৫০২ বার

বলিউডের ‘বিতর্কিত’ অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত হেফাজতে ইসলাম। প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরে আক্রমনের হুমকি দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের খুতবার আগে বয়ানে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমির ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল এ হুমকি দিয়েছেন।

মসজিদে উপস্থিত কয়েকজ হাজার মানুষকে আহ্বান জানিয়ে মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘বাংলার জমিনে কোনো নর্তকীকে বেলাল্লাপনা করতে দেয়া হবে না। তৌহিদী জনতাকে উপেক্ষা করা হলে প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরেও আক্রমণ করা হবে। ইসলামী বিভিন্ন ইস্যুতে আন্দোলনে সক্রিয় হয়ে ওঠা মাওলানা আবদুল আউয়াল তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত কয়েক হাজার লোকজনের প্রতি আহ্বান জানালে তারা হাত তুলে তাকে সমর্থন করেন।

সাংবাদিকদের উদ্দেশে হেফাজতের এ নেতা বলেন, আমি আবদুল আউয়াল হয়তো হজের কারণে দেশে থাকতে পারব না। তবে আমার ঘোষণা হলো, যে কোনো মূল্যে ওই অনুষ্ঠান ঠেকাতে হবে। সাংবাদিকদের মাধ্যমে আমি সে আহ্বান আয়োজকদের কানে দিতে চাচ্ছি। এতেও তাদের হেদায়েত না হলে নারায়ণগঞ্জের তৌহিদী জনতা রুখে দাঁড়াবে। রক্ত দিয়ে হলেও বেহাল্লপনা নর্তকীদের রুখবে।

মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘আমাদের উপার্জিত টাকা এভাবে নর্তকীর পায়ে ঠেলে দেয়া যাবে না। দেশে এখনো মুসলমানরা বেঁচে আছে। এখনো হাজার হাজার মসজিদ আর হাফেজে কোরআন, মাওলানাসহ আল্লাহর বান্দারা আছে। তাদের উপেক্ষা করে যদি এমন আয়োজন করা হয় তাহলে যেন আল্লাহ তাদের হেদায়েত দেয়। আর তাতেও কাজ না হলে যেন আল্লাহ তাদের তুলে নেয়। তবুও দেশের যুব সমাজকে যেন আল্লাহ ও রাসূল বিরোধী করা না হয়।

বলিউডের অভিনেত্রী সানি লিওন ঢাকায় আসবেন বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে কিছু দিন আগে সেপ্টেম্বরে সানি ঢাকায় আসবেন বিষয়টি নিশ্চিত হয়। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকার বসুন্ধরার কনভেনশন হলে সানি লিওনের কনসার্ট আয়োজনের কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সানি লিওনকে ঠেকাতে রক্ত দিতে প্রস্তুত হেফাজতে ইসলাম

আপডেট টাইম : ১২:০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫