ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে যুবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে যুবদল।

বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এই কর্মসূচি ঘোষণা করেন।

যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগে করা মানহানির মামলায় আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর হাকিম নুরনবী।

একইদিনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করে বকশিবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত।

এরপরই যুবদল হরতালের ডাক দেয়। যুবদল ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার দেশের সকল বিভাগীয় সদর ও সকল জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করার জন্য যুবদলের মহানগর ও জেলা সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শনিবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে যুবদল

আপডেট টাইম : ০৩:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭