ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কাপ্তাই হ্রদে শুক্রবার মধ্যরাত থেকে ফের মৎস্য আহরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
  • ৫৯৬ বার

তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ পুনরায় শুরু হচ্ছে। এ হ্রদে কার্প জাতীয় মাছসহ অন্যান্য মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করাসহ হ্রদে অবমুক্ত করা মাছের পোনা বৃদ্ধির সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ১৮ মে মধ্যরাত থেকে হ্রদে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার মধ্যরাত থেকে আবারও কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ পুনরায় শুরু হবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা শুক্রবার সকাল থেকে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে মাইকিং করে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জামান এ বিষয়ে জানান, চলতি মৌসুমে মাছের প্রাকৃতিক প্রজননের সময়কাল অতিক্রান্ত হয়েছে এবং হ্রদে মাছের অবমুক্ত করা পোনার আকার বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ পুনরায় শুরু করা যায়।

তিনি আরও জানান, মাছ ধরার মৌসুমে পোনা মাছ নিধন, কারেন্ট জাল ও মশারি জালের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জাক পদ্ধতিতে মাছ চাষ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিন্ধান্ত হয়েছে। পাশাপাশি মাছ ধরার মৌসুমে পোনা মাছ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে।

মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মাইনুল ইসলাম জানান, মাছ ধরার মৌসুমে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে অবস্থিত নয়টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে এই মৌসুমে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ আহরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কাপ্তাই হ্রদে শুক্রবার মধ্যরাত থেকে ফের মৎস্য আহরণ

আপডেট টাইম : ১১:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫