ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইটনায় ফিসারীতে বিষ প্রয়োগে মাছ লুট, বাধা দেওয়ায় মালিক কে মারধর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ২৪০ বার

ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মৃগার দাইর (বস্তিপুর) ফিসারীতে বিষ প্রয়োগ করে অবৈধ ভাবে মাছ শিকার করার প্রতিবাদ করায় মালিক পক্ষের শাহিনুর মিয়া (৩৫) ও কালাম মেম্বার (৪৫) কে মারধর করা হয়।

বুধবার সকাল ৮ ঘটিকায় মৃগা ইউনিয়নের মৃগার দাইর বস্তিপুর নামক ফিসারীতে এ ঘটনা ঘটে। ইটনা হাসপাতালে চিকিৎসাধীন মালিক পক্ষ শাহিন মিয়া (জখমী) বলেন জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতিবছর ২৩ লক্ষ টাকা ইজারা মূল্য দিয়ে আমরা উক্ত ফিসারীর দখলে যাই। বর্তমানে আওয়ামী লীগের দুশর‌‌ স্থানীয় আওয়ামী লীগ নেতা সাহাদুল মিয়ার নেতৃত্বে গত মঙ্গলবার রাতের আঁধারে কৌশলে পুরো ফিসারীতে বিষ প্রয়োগ করে।

বুধবার সকালে শতাধিক লোক নিয়ে আমার ফিসারীতে মাছ লুট করতে আসলে আমি ও আমার সাথে থাকা কালাম মেম্বার ফিসারীর তীরে অস্থায়ী ঘর (মাছের খলার) ভিতরে থেকে প্রতিবাদ করি। এসময় খলার বেড়া ভেঙে প্রবেশ করে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এতে আমরা মারাত্মক রক্তাক্ত জখমী হই।

পরে আমার খলার ঘরে প্রবেশ করে হিসাবের খাতা-পত্র, বাক্সে রক্ষিত নগদ দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইটনায় ফিসারীতে বিষ প্রয়োগে মাছ লুট, বাধা দেওয়ায় মালিক কে মারধর

আপডেট টাইম : ০২:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫