ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এক যুগ পর সংলাপে বসছে বাংলাদেশ-পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১৫৪ বার
চলতি মাসেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৫ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানে এ খবর জানানো হয়েছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে, ২০১২ সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। আসন্ন বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিকীকরণ করা।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বেলুচ। তবে ঠিক কবে ও কোথায় এই সংলাপ অনুষ্ঠিত তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।
প্রতিবেদনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ইসহাক দার আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এ সফরকে দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ বলে হিসেবে দেখা হচ্ছে।
গত সোমবার (৩১ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ইসহাক দারের সফরের কথা উল্লেখ করেন। পাশাপাশি প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এক যুগ পর সংলাপে বসছে বাংলাদেশ-পাকিস্তান

আপডেট টাইম : ১১:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫