ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ের আভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৭৪ বার

মধ্যরাত নাগাদ ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল কালাম মল্লিক স্বাক্ষরিত এই সতর্কবার্তা বলা হয়, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় প্রকাশিত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগসহ দিনাজপুর, মৌলভীবাজার, ফেনী, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ বিকেলেও রাজধানীর আকাশ দেখে বোঝা যায়নি, থেকে থেকে হালকা বাতাস ছিল। সন্ধ্যায় হাওয়া বদলে যায়। হঠাৎ শুরু হয় মেঘের মৃদু গুড়গুড়, বিদ্যুতের ঝলকানি, ছিপছিপে বৃষ্টি। ক্রমেই বাতাসের গতি আর বৃষ্টির ফোঁটার আকার—দুটোই বাড়ে। এমন পরিবেশে হাঁপ ছেড়ে বাঁচে কয়েক দিনের ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে থাকা নগরবাসী।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘণ্টাখানেক ধরে রাজধানীতে বিরাজ করে এমন পরিবেশ। এতে করে একদিকে যেমন স্বস্তি ছিল, তেমনি যাত্রাপথে থাকা মানুষ পড়ে খানিকটা ভোগান্তিতে।

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। সড়কের পাশে কোনো ধরনের ছাউনি পেয়ে সেখানে আশ্রয় নেয় মানুষ। তবে অনেককে মনের আনন্দে ভিজতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ের আভাস

আপডেট টাইম : ১২:২০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫