ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মুরগির ডিমেই রয়েছে ক্যানসারের ওষুধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাপানে গবেষকেরা জিন প্রকৌশলের মাধ্যমে বিশেষভাবে তৈরি মুরগির ডিম দিয়ে ক্যানসারের ওষুধ বানানোর চেষ্টা করছেন। নতুন এ ওষুধ তৈরি করা সম্ভব হলে তা চিকিৎসার খরচ নাটকীয় হারে কমিয়ে দেবে।

সোমবার জাপানের পত্রিকা ইওমিউরি শিম্বুনের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।

গবেষকেরা মুরগির ডিমে ‘ইন্টারফেরন বেটা’ নামের একটি আমিষজাতীয় পদার্থ (প্রোটিন) তৈরির চেষ্টা করছেন। সাধারণত এ প্রোটিন স্নায়ুতন্ত্রের রোগ ও হেপাটাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়।

বর্তমানে ইন্টারফেরন বেটার কয়েক মাইক্রোগ্রামের দাম প্রায় ৮৮৮ ডলার। জিন প্রকৌশলের মাধ্যমে বিশেষভাবে তৈরি মুরগির ডিমে এ প্রোটিন উৎপাদন করা সম্ভব হলে এর দাম অনেকটা কমে যেতে পারে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এআইএসটি) গবেষকেরা এ প্রকল্পে কাজ করছেন। প্রাথমিকভাবে মুরগির কোষে বিশেষ জিন ঢোকানো হয়েছে। এতে করে ডিমেও প্রোটিনটি থাকবে। এভাবে উত্তরাধিকার সূত্রে এক মুরগি থেকে আরেক মুরগিতে ইন্টারফেরন বেটা তৈরির সক্ষমতা ছড়িয়ে পড়বে।

ইওমিউরি শিম্বুনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বর্তমানে ইন্টারফেরন বেটা–সমৃদ্ধ ডিম দিতে পারে, এমন তিনটি মুরগি জন্মানো গেছে। এগুলো প্রায় প্রতিদিনই ডিম পাড়ছে।

ডিমে তৈরি এই ওষুধ গবেষকেরা ওষুধ কোম্পানির কাছে বিক্রি করার পরিকল্পনা করছেন। তবে এর বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে আরও বছর খানেক অপেক্ষা করতে হবে। কারণ, এ ওষুধ নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। ভোক্তাদের জন্য এ ওষুধ ঝুঁকিহীন, তা প্রমাণিত হওয়ার পরই তা বাজারে ছাড়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

মুরগির ডিমেই রয়েছে ক্যানসারের ওষুধ

আপডেট টাইম : ১২:১৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭