ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৬৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘে অনুষ্ঠেয় নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও চীন যাতে রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক থাকে বা কোনো কারণে ভেটো না দেয় সে ব্যাপারে কূটনৈতিক তৎপরতা চালাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে শুধু তা নয়, আরো জোরদার করতে হবে, যাতে করে চীন-রাশিয়া রোহিঙ্গা ইস্যুতে কোনো ধরনের ভেটো না দেয়। তারা যেন নির্যাতিত মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পারে।’

বিএনপির মহাসচিবের নেতৃত্বে উখিয়ার বাগগুনা, বালুখালি ও থাইমখালীতে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ত্রিপল, জামা-কাপড়, হাঁড়ি-পাতিল, খাদ্যসামগ্রী, ওষুধ, টিউবওয়েল প্রভৃতি।

ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলেছি, রোহিঙ্গারা যারা এসেছে তাদের এখানে স্থায়ীভাবে বসবাসের কথা আমরা বলিনি। আমরা বলেছি সাময়িকভাবে তাদের আশ্রয় দিতে হবে, মানবিক কারণে তাদের আশ্রয় দিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘একই সঙ্গে রোহিঙ্গারা যাতে করে নাগরিকত্ব নিয়ে সসম্মানে নিজ বাসভূমিতে ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে এবং দ্রুততার সঙ্গে তা করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সবার প্রতি আহবান জানাচ্ছি।’

সেনাবাহিনী দায়িত্ব নেয়ায় ত্রাণ বিতরণে সুশৃঙ্খলভাবে হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সেনাবাহিনীকে সম্পৃক্ত করার জন্য আমরা প্রথম থেকে দাবি করে আসছিলাম। তারা দায়িত্ব গ্রহণের পর ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফিরে এসেছে।”

এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সারোয়ার, ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, লুৎফর রহমান কাজল, মাহবুবুর রহমান শামীম, শরীফুল আলম, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, শায়রুল কবির খান, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান চৌধুরী, জেলা ছাত্র দলের সভাপতি রাশেদুল হক রাসেলসহ অঙ্গসংগঠন ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে

আপডেট টাইম : ০৮:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭