ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের নিয়ে বিএনপি নয়, রাজনীতি করছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গাদেরকে নিয়ে বিএনপি নয় সরকার রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিগ্রেডিয়ার জেনারেল ( অব:) আ. স. ম হান্নান শাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্বরণ সভায় তিনি এসব কথা বলেন।জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

নোমান বলেন, ‘মায়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে বিএনপি নয়, রাজনীতি করছে আওয়ামী লীগ এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখনও কক্সবাজারে অবস্থান করে আনুষ্ঠানিক ভাবে ব্যানার নিয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করছেন, কিন্তু আমরা করতে গেলে বলছেন, স্থানীয় জেলা প্রশাসকে প্রধান করে একটি টিমের মাধ্যমে আমরা বিতরণ করছি। অথচ আমাদেরকে সেই গেটের সামনেই যেতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল রোহিঙ্গাদের মাঝে কোন কর্মকান্ড করতে পারছে না। ওবায়দুল কাদের রোহিঙ্গাদের নিয়েও রাজনীতি করছে। বিএনপি কোন রাজনীতি করছে না।’

বিএনপি নেতা আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে নেয়ার জন্য আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে। আমরা মনেকরি বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট। আর সেই ব্যালট প্রতিষ্ঠার পরিবেশ আমাদেরকেই করতে হবে। এই পরিবেশ আলোচনার মাধ্যমেও তৈরী হতে পারে যদি আলোচনায় সমাধান না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে সেই পরিবেশ তৈরী করতে হবে। কারণ জনগণ আমাদের দিকে চেয়ে আছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে।তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।’

নোমান বলেন, ‘দেশে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনগণের সাথে ঐক্যের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। কারণ এই অবৈধ সরকার এমন নির্বাচন চায়, যে নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব এ. কে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস- চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, ছাত্র দলের সহ- সভাপতি মামুন বিল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাড.সৈয়দ এসানুল হুদা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের নিয়ে বিএনপি নয়, রাজনীতি করছে সরকার

আপডেট টাইম : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭