ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে ক্যাম্পেইনের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে। খুব শিগগিরই মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।

সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অতীতে ত্রাণ সামগ্রী নিয়ে অনেক অনিয়ম হয়েছে। কিন্তু এবারের রোহিঙ্গা সংকটে ত্রাণ বিতরণ নিয়ে কোন অনিয়ম ও উশৃঙ্খলতা সৃষ্টি হয়নি। সেনাবাহিনী ও প্রশাসনের তদারকিতে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে। তিনি বলেন, মানবতার পক্ষে দাঁড়ানোর কারণে বাংলাদেশ বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে।

এ সময় বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, ফরিদপুর থেকে নির্বাচিত এমপি আবদুর রহমান এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, ৩৪ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মনজুরুল হাসান, পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭