ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে বুঝাতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝাতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গার ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে কোন প্রত্যাশা করেন না। অর্থ্যাৎ তিনি ট্রাম্পকে বুঝাতে পারেন নাই। আন্তর্জাতিক ফোরামে তিনি বিষয়টি তুলে ধরতে পারেন নাই। সুতরাং প্রধানমন্ত্রী শুধু ব্যর্থ নন, তিনি অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদ উপলক্ষে এ কর্মসূচিতে রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার মিয়ানমার নেত্রী অং সান সু চি জাতি উদ্দেশ্য ভাষণ দিয়েছেন। আমরা তার ভাষণে হতাশ, তার ভাষণ সমর্থন যোগ্য নয়।

৪ তারিখের পরে কোন সহিংসতা হয়নি, বন্ধ হয়ে গেছে- সূ চি’র এই বক্তব্যে কঠোর সমালোচনা করে তিনি বলেন, এত বড় মিথ্যা কথা সু চি বললেন কিভাবে? সু চি’র বক্তব্যে জুলুমদের পক্ষে। কারণ তিনি মুসলমানরা বাংলাদেশে পালিয়ে এসেছে বলেছেন, কিন্তু একটি বারের জন্য রোহিঙ্গা বলেননি তিনি। সুতরাং গণতন্ত্রের নেত্রী নন। তিনি সাম্প্রদায়িক নেত্রী এবং টার্গেট করেই তিনি মুসলমান বলেছেন।

যাচাই-বাছাই করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে সু চি’র এই বক্তব্যে উল্লেখ করে রিজভী বলেন, অথ্যাৎ সু চি স্বীকার করলেন না রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক। সুতরাং সু চি মানবতা বিরোধী ও নিরাপত্তা বাহিনীর পক্ষে অবস্থা নিয়েছেন। চালের দাম বৃদ্ধির প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, চাল নেই কেনো? কার পকেটে চাল গিয়েছে এবং কারা খেয়েছে?

আয়োজক সংগঠনের সভাপতি এম মালেকের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন- নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ- সাংগঠিনক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ বক্তব্যে রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে বুঝাতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

আপডেট টাইম : ০৩:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭