ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের নিয়ে অপরাজনীতি হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা সমস্যাকে ব্যবহার করে দেশে অপরাজনীতি হচ্ছে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যারা এই অপরাজনীতি করছেন তারা রোহিঙ্গাদের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু।’

সোমবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের দুর্বল কূটনৈতিক তৎপরতার কারণেই রোহিঙ্গা সমস্যা শোচনীয়, ত্রাণ দিতে পারছে না সরকার।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার কথা শুনে মনে হয় এই মানবিক বিপর্যয় নিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশাপাশি সমগ্র বিশ্ব এবং জাতিসংঘ যে ব্যাপক তৎপরতায় কাজ করছে, তা তিনি দেখতে পাচ্ছেন না বা দেখতে চাচ্ছেন না। বরং জঙ্গি দমন আন্দোলনকে দুর্বল করার জন্য রোহিঙ্গা সমস্যা ব্যবহার করাই তার চক্রান্ত।’

রোহিঙ্গা সমস্যা জাতিগত সমস্যা, কোনো ধর্মীয় সমস্যা নয়- উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফেরত পাঠানো এবং নিরাপত্তা মর্যাদার সঙ্গে তাদের নিজ দেশে পুনর্বাসনই এ সমস্যার একমাত্র সমাধান। এ জন্য তাদের দেশে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার বিকল্প নেই। আর আমাদের সরকার এ বিষয়ে সামরিক নয়, কূটনৈতিক তৎপরতায় বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা রাজনৈতিক বহুমাত্রিকতা থাকলেও শেখ হাসিনা মানবতা ও মনুষ্যত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রোহিঙ্গাদের জীবন বাঁচানোর চেষ্টা করছেন। এ বিষয়ে সকলের ঐক্যবদ্ধ থাকা একান্ত প্রয়োজন। শেখ হাসিনা রোহিঙ্গা নিয়ে রাজনীতি করছেন না, অন্যরাও এ নিয়ে রাজনীতি করবেন না। সেটাই একান্তভাবে কাম্য।’

রোহিঙ্গাদের নিয়ে সরকারের মানবিক, রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘এর মধ্যে আমরা যে বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিতে চাই সেগুলোর মধ্যে রয়েছে- কফি আনান কমিশনের সুপারিশমালার পূর্ণ বাস্তবায়ন, গণহত্যা তদন্তে জাতিসংঘ কমিটি গঠন করা, অব্যাহত সংলাপ, সকল আন্তর্জাতিক সংস্থাকে আরও সক্রিয় করা।’

‘মিয়ানমার আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এবং প্রতিবেশীর অভ্যন্তরীণ সমস্যার ফলে উদ্ভূত উদ্বাস্তু সমস্যাকে কূটনৈতিক মুন্সিয়ানার সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে আমাদের। মানবিক সংকটকে পুঁজি করে সাম্প্রদায়িক জিগির তোলা, ঘোলা জলে মাছ শিকারের ষড়যন্ত্রের জাল বোনা এবং দলীয় ও পারিবারিক ফায়দা লোটার অপরাজনীতিও মোকাবিলা করতে হবে,’ বলেন জাসদ একাংশের সভাপতি ইনু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের নিয়ে অপরাজনীতি হচ্ছে

আপডেট টাইম : ০৪:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭