ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফিটনেস : পেটের চর্বি কমাতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শরীর অনেকটা মানানসই, কিন্তু পেটের দিকে চোখ গেলে আঁতকে উঠতে হয়। শরীর থেকে অনেকটা এগিয়ে। এমন শরীর দেখতে যেমন দৃষ্টিকটু তেমনি চলাফেরায়ও নানা সমস্যা। অথচ খাবারদাবারের প্রতি একটু মনোযোগী হলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। সে জন্য অবশ্যই অস্বাস্থ্যকর খাবার বাদ দিতে হবে, খেতে হবে স্বাস্থ্যকর খাবার। সঙ্গে কিছু ব্যায়াম করলে পেট থেকে চর্বি সহজেই ঝেড়ে ফেলা যায়।

বেশি বেশি পানি পান
আমাদের শরীরের ৭০ শতাংশই পানি। শরীরের পরিপাক কাজের বেশির ভাগই পানির উপস্থিতিতে হয়ে থাকে। সুতরাং শরীরে যখন যথেষ্ট পরিমাণ পানি থাকে তখন পরিপাকের কাজটাও সহজে হয়।

লবণের ব্যাপার স্যাপার
লবণাক্ত খাবার পরিহার করা উচিত। সেই সঙ্গে সংরক্ষিত খাবারও।

কেননা সংরক্ষিত খাবারে লবণের পরিমাণ বেশি থাকে। শরীরের জন্য লবণ আসলে ক্ষতিকর, কেননা এটি পানি ধারণ করে রাখে। এটার কারণেই অনেক সময় শুষ্ক দেখায়।

ভাজাপোড়া খাবার পরিহার
প্রথমে ফ্রিজে যেসব অস্বাস্থ্যকর খাবার জমা আছে সেগুলো ফেলে দিতে হবে। এসব অস্বাস্থ্যকর খাবারের স্থলে তাজা ফল, শাকসবজি এবং শস্য জাতীয় খাবার রাখতে হবে। অতিরিক্ত সিদ্ধ খাবার খাওয়া থেকেও দূরে থাকতে হবে, কেননা এসব খাদ্যের খাদ্যমান নষ্ট হয়ে যায়।

কাঁচা রসুন সেবন
প্রতিদিন সকালে দুই-তিন টুকরা কাঁচা রসুন এবং এক গ্লাস লেবুর শরবত খাওয়ার অভ্যাস করলে দারুণ উপকার পাওয়া যাবে। এটা একদিকে যেমন ওজন কমার গতি ত্বরান্বিত করে তেমনি রক্ত সঞ্চালনের গতি বাড়াতে সাহায্য করে।

সাদা চালের ভাত থেকে দূরে থাকা
সাদা চালের ভাত খাওয়া পরিহার করতে হবে। খেতে হবে গমের খাবার।

বেশি করে ফল খাওয়া
প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক বাটি করে ফল খেতে হবে। ফল শরীরের ভিটামিনের অভাব পূরণ করবে, সেই সঙ্গে খনিজের অভাবও।

শিম খাওয়া
শরীর থেকে চর্বি ঝেড়ে ফেলতে শিম জাতীয় খাবার বেশি খেতে হবে। নিয়মিত শিম জাতীয় খাবার খেলে মাংসপেশির যেমন উপকার হয় তেমনি হজমশক্তি বাড়ে। খেতে হবে শসা জাতীয় খাবারও। কেননা শসা যেমন সতেজ রাখতে সহায়তা করে তেমনি এটি কম ক্যালরি সমৃদ্ধ খাবার। শসায় সাধারণত ৯৬ ভাগ পানি থাকে, যা খাবারটিতে ঠাণ্ডা রাখতে সহায়তা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ফিটনেস : পেটের চর্বি কমাতে

আপডেট টাইম : ১২:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭