ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে কক্সবাজার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আলোকচিত্রী মিনজাইয়ার এবং তার সহকারী হকুন লাট। তারা দুজনেই জিইও ম্যাগাজিনের হয়েও কাজ করে। জিইও এক প্রতিবেদনে জানায়, গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করা হলেও এখনো জামিন দেয়া হয় নি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, ওই দুই সাংবাদিক টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে সাংবাদিকতার কাজ করার মধ্যদিয়ে অভিবাসন আইন ভঙ্গ করেছেন। তারা বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে লিপ্ত ছিল বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হলে সাত বছরের কারাদণ্ড হতে পারে।

এদিকে দুই সাংবাদিকের আটকের জিইও ম্যাগাজিনের সম্পাদকীয় পরিষদ চরম উদ্বিগ্ন বলে মিয়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে আরো জানানো হয় যে, মিনজাইয়ার একজন পুরষ্কারবিজয়ী আলোকচিত্রী। তার কাজও বহুলভাবে প্রকাশিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭