ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই ছাত্রলীগ: জাকির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ‘শুধু রোহিঙ্গাদের পাশে দাঁড়ানই নয় দেশের যেখানেই মানবিক বিপর্যয় ঘটবে সেখানেই সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ছাত্রলীগ। পড়াশুনার পাশাপাশি ছাত্র-রাজনীতিই ছাত্রলীগের একমাত্র উদ্দেশ্য নয়, সেই রাজনীতি কিভাবে সাধারণ মানুষের তরে কল্যাণকর করে তোলা যায় ছাত্রলীগের প্রত্যকটি নেতাকর্মী সেই অনুশীলণ করবে। রাজনীতির মূল উদ্দেশ্যই জনকল্যাণ। যা ছাত্রাবস্থা থেকেই চর্চা করতে হবে।

শনিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা ও হাজী কোরপ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দিনে সিরাজগঞ্জ পৌর, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ সরকারী কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ সরকারি ম্যাটস শাখা ছাত্রলীগের সম্মেলনও অনুষ্ঠিত হয়।

বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিবেশি দেশ মিয়ানমারে সংঘাত বৃদ্ধি পাওয়ায় লাখ লাখ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অসহায় রাখাইনবাসীকে এদেশে আশ্রয় দিয়ে দক্ষিণ এশিয়াকে বড় ধরণের মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। যার জন্য তাঁকে বলা হচ্ছে ‘মাদার অব হিউমিনিটি’। বহির্বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিত পাচ্ছে এক মানবিক রাষ্ট্র হিসেবে।

বাংলাদেশের নানা সীমাবদ্ধতার মাঝেও লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের শান্তিপ্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন তার জন্য শান্তিতে নোবল পুরস্কার ভূষিত করা এখন সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

জাকির হোসাইন বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থা এতটাই সূচনীয় যে খালী হাতে তাদেরকে এদেশে আশ্রয় নিতে হয়ে্ছে। বাংলাদেশ সরকার যথাসধ্য সাহায্য করছেন। কিন্তু সবার প্রতি আহ্বান থাকবে এসব অসহায় মানুষদের পাশে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিন।

এসময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীকে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না। এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের কয়েকজন নেতাসহ স্থানী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই ছাত্রলীগ: জাকির

আপডেট টাইম : ০৭:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭