ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংক্রামক রোধে রোহিঙ্গা শিশুদের টিকা দেয়া শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমার থেকে আসা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের টিকা দেয়ার কর্মসূচি শুরু করা হয়েছে। তাদের মাঝে নানা সংক্রামক ব্যাধি থাকতে পারে এবং সংক্রামক রোগ সৃষ্টি হতে পারে এমন আশংকায় ক্যাম্পে এ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার সকালে ৯টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার সিভিল সার্জন ডা. আবদুল সালাম।

তিনি জানান, মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আসছে তাদের অধিকাংশই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এদের মধ্যে সংক্রামক ব্যাধি থাকতে পারে। বিশেষ করে শিশুদের এসব ছোঁয়াচে রোগ হতে পারে। এতে রোহিঙ্গা শিশুদের থেকে সংক্রামক রোগ বাংলাদেশের স্থানীয়দের মাঝে ছড়াতে পারে। এমন ধারণায় স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচাতে এবং স্থানীয়দের মাঝে যাতে সংক্রামক রোগ ছড়াতে না পারে সেজন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এতে সহযোগিত করছেন ইউনিসেফ।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রঞ্জন বড়ুয়া রাজন গণমাধ্যমকে জানান, ৬ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে হাম রুবেলা (এমআর) এবং শূন্য থেকে ৫ বছরের সকল শিশুকে পোলিও টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকল রোহিঙ্গা শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সংক্রামক রোধে রোহিঙ্গা শিশুদের টিকা দেয়া শুরু

আপডেট টাইম : ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭