ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোট ভাঙার চেষ্টা দেখছেন ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

২০ দলীয় জোট ভেঙে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘জোট ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের জোট অটুট রয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে নিখোঁজ করার উদ্দেশ্যই হচ্ছে ২০ দলীয় জোট নেতৃবৃন্দকে ভয় দেখানো। তিনি আমিনুর রহমানসহ সকল নিখোঁজ ব্যক্তিদের ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন আমিনুর। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কল্যাণ পার্টির মহাসচিবের গুমের ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীসহ বিরোধী দলের নেতাকর্মীদের একইসঙ্গে বিরোধী মতকে সরকার সহ্য করতে পারছে না। আমাদের নেতাকর্মীদের প্রতিনিয়ত গুম করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে কোনও মানুষের নিরাপত্তা নেই। বর্তমান সরকারের আমলে চৌধুরী আলম, ইলিয়াস আলী থেকে শুরু করে বিএনপি, যুবদল, ছাত্রদলের ৩০০ এর কাছাকাছি নেতাকর্মী গুম হয়ে গেছে। গুম হচ্ছে মানবতাবিরোধী জঘন্য অপরাধ। এর পরিণতি হয় করুণ। একদিন না একদিন বিভিন্ন দেশে এর বিচার হয়।’

গুম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘রাষ্ট্রে যা কিছু ঘটবে তার সব দায় সরকারের।’ তিনি বলেন, ‘রাষ্ট্র যদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করে সঠিক তথ্য না দেয়, সেক্ষেত্রে সবচেয়ে বড় সন্ত্রাসী তো রাষ্ট্রই। অথচ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনির দায়িত্ব হচ্ছে যদি কেউ গুম হয়ে যায় তাকে খুঁজে বের করা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গুম শুরু হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এখন তা সারা দেশে ছড়িয়ে পড়েছে।’

এ সময় আমিনুর রহমানসহ সকল নিখোঁজ ব্যক্তিদের ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ২০ দলীয় জোটের নেতা খন্দকার গোলাম মোর্ত্তুজা, ফরিদুজ্জামান ফরহাদ, অধ্যাপক রেহেনা প্রধান, মোস্তফা জামাল হায়দার, রেদোয়ান আহমেদ, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন মনি, সাঈদ আহমেদ, মহিউদ্দিন একরাম, এমএম রাকিব, সৈয়দ মাহবুব হোসেন, গোলাম মোস্তফা ভূইয়া, মজিবুর রহমান পেশোয়ারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জোট ভাঙার চেষ্টা দেখছেন ফখরুল

আপডেট টাইম : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭