ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সপ্তাহ দেশে থাকবেন না আ.লীগের ২৫ কেন্দ্রীয় নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ দু’টি ভিন্ন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র ও চীন সফরে যাচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২৫ জন নেতা। চলতি সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলো তারা দেশের বাইরে থাকবেন। এদের মধ্যে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় কমিটির ২৫ সদস্য রয়েছেন।

১৬ সেপ্টেম্বর শনিবার থেকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে দেশের বাইরে যাচ্ছেন শেখ হাসিনা ছাড়াও আরো পাঁচ জন নেতা। এরা হলেন- দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদ, সদস্য এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেন অপু। চীন থেকে আওয়ামী লীগ নেতাদের ফেরার কথা রয়েছে ২৮ সেপ্টেম্বর।

সফর শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ার উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা হবেন। সূচি অনুযায়ী ২ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক শ.ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাপা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার, পারভীন জাহান কল্পনা, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, মেরিন জাহান, বদর উদ্দিন আহমদ কামরান ও উপাধ্যক্ষ রেমণ্ড আরেং।

এর বাইরে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ রয়েছেন বেলজিয়ামে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সদস্য সংখ্যা ৮১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই সপ্তাহ দেশে থাকবেন না আ.লীগের ২৫ কেন্দ্রীয় নেতা

আপডেট টাইম : ১০:৫৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭