ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ছাত্রলীগকর্মী হত্যায় ২২ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটে ছাত্রলীগকর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম হত্যার ঘটনায় ১০ ছাত্রলীগ নেতাকর্মীসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে শাহপরান থানায় নিহতের মা আছিয়া বেগম মামলাটি দায়ের করেন বলে জানান ওসি আক্তার হোসেন।

তিনি বলেন, মামলায় ১০ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালনো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

বুধবার বিকেলে সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় সৈয়দ হাতিম আলী মাজারের কাছে কয়েকজন মাসুমকে মারধর ও ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

২২ বছর বয়সী জাকারিয়া মোহাম্মদ মাসুম ছিলেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকার মাসুক মিয়ার ছেলে। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেন, মাসুম যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থিত সুরমা গ্রুপের কর্মী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছাত্রলীগকর্মী হত্যায় ২২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৮:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭