ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের

বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না স্টেইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরা হচ্ছে না দীর্ঘ দিন যাবত ইনজুরিতে ভোগা দক্ষিণ আফ্রিকা পেসার ডেল স্টেইনের। কেননা এখনো কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।

২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা দলের অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টের পর থেকে প্রোটিয়া দলে অনুপস্থিত স্টেইন। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী শন পোলকের চেয়ে মাত্র চার উইকেট দূরে আছেন এক সময়ের বিশ্বসেরা এ পেসার।

ইনজুরিতে পড়ার ছয় মাস পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে পুনর্বাসন শেষ না হওয়ায় তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।

গত মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে স্টেইন নিজেই জানিয়েছিলেন অপেক্ষার পালা শেষ। আগামী সপ্তাহে সেঞ্চুরিয়নে ডলফিনসের বিপক্ষে টাইটানসের হয়ে চার দিনের ম্যাচে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এখন জানা গেল এ ম্যাচ থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন।

ইএসপিএন ক্রিকইনফোকে স্টেইন বলেন, ‘আমি এখনি না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি ভালভাবেই বোলিং করতে পারছি। কিন্তু চার দিনের ম্যাচ কিংবা টেস্ট ক্রিকেটের কাজের চাপ নিতে পারছি না। যে কারণে এখনই মাঠে নামাটা ঠিক হবে না মনে করছি। ’

তিনি বলেন, ‘চার দিনের ম্যাচ খেলতে পারলে টেস্ট দলে ডাক পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হতো। কিন্তু আমি এমন অবস্থাতে দলে থাকতে চাই না যে পুনরায় আমাকে নাম প্রত্যাহার করে নিতে হয়। পুনরায় মাঠে নামার জন্য কিছু সিমিত ওভারের ক্রিকেট আমার জন্য ভাল হবে। ’

আরও কয়েক বছর ক্রিকেট খেলার ইচ্ছে পোষণ করে এ পেস তারকা বলেন, ‘অক্টোবরের শেষ পর্যন্ত টেস্ট খেলার ঝুঁকি নেয়াটা আমার জন্য ঠিক হবে না। সুতরাং আমার চেষ্টা থাকবে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে যদি সুযোগ পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না স্টেইন

আপডেট টাইম : ০৩:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭