ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৪৫ বার

ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আমানউল্লাহ আমান বলেছেন, ইমাম-মুয়াজ্জিনরা সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে তাদের ভূমিকা অপরিসীম। তাদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম-মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই তাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম, ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের প্রশিক্ষণ এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সরকার ইমাম-মুয়াজ্জিনদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সাধারণ মানুষের মতো রাস্তা-ঘাটে চলাফেরা ও জীবনযাপন করেন। তিনি সবসময় জনগণের সুখ-দুঃখের খোঁজখবর রাখেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা ও চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেন।

আমানউল্লাহ বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকাই একজন প্রকৃত রাজনৈতিক নেতার অন্যতম বৈশিষ্ট্য। তারেক রহমান সাধারণ মানুষের জীবনধারা ও সমস্যাকে কাছ থেকে উপলব্ধী করেন বলেই দেশের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হচ্ছেন।

তিনি আরও বলেন, নেতৃত্বের মূল শক্তি জনগণের আস্থা ও ভালোবাসা। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান

আপডেট টাইম : ১০:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬