ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রো‌হিঙ্গারা কি আ.লী‌গের আত্মীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গাদের ত্রাণ দিতে বাঁধা দেয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, রো‌হিঙ্গারা কি আওয়ামী লীগ এবং জেলা প্রশাসক‌দের আত্মীয় যে বিএন‌পি তা‌দের ত্রাণ দি‌তে পার‌বে না।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকা‌লে জাতীয় প্রেসক্ল‌া‌বের সাম‌নে রো‌হিঙ্গ‌া‌ গণহত্যা ব‌ন্ধের দাবিতে তা‌রেক জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে জয়নুল আবদিন ফারুক এসব কথা ব‌লেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‌‘আপ‌নি য‌দি স‌ত্যিই ভোটে বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী হন, ত‌বে কেন বিএন‌পির কা‌জে বাধা দেন।’

এ সময় বিএনপি নেতা আরও ব‌লেন, ‘আপনারা (আওয়ামী লীগ) বল‌ছেন, বিএনপি ত্রাণ দি‌য়ে রাজনী‌তি কর‌তে চায়। আপনারা বোঝেন ক্ষমতা আর লুটপাট। বিএন‌পির ত্রাণ আট‌কে দি‌য়ে‌ছেন। তাতে কিছু আসে যায় না। রো‌হিঙ্গা‌দের আশ্রয়, খাওয়া-দাওয়ায় আমরা আর আপনাদের বিশ্বাস কর‌তে পার‌ছি না।’

আপনাদের ১০ টাকা কে‌জি চাল, ঘ‌রে ঘ‌রে চাক‌রি, বিদ্যুৎ, নির‌পেক্ষ নির্বাচন দেয়ার আশ্বাস এখন আর কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

সর্বদলীয় আলোচনার মাধ্যমে রো‌হিঙ্গা‌ সমস্যার সমাধান এবং তাদের আশ্রয়, খাওয়া-দাওয়া, নিরাপত্তা নি‌শ্চিত করারও দা‌বি জানান বিএনপির এই নেতা।

মানববন্ধনে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলালসহ অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রো‌হিঙ্গারা কি আ.লী‌গের আত্মীয়

আপডেট টাইম : ০৩:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭