ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন গণহত্যার শামিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে চলমান রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যার শামিল বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি।

এরশাদ বলেন, ‘একটা জাতির ওপর এভাবে বরর্বরতা চলতে পারে না। সভ্য যুগে এটি বেমানান। অবিলম্বে এ বর্বরতা বন্ধ না করলে মিয়ানমারে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার দাবি জানাচ্ছি।’

নির্যাতিত রোহিঙ্গাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে। যতদিন আপনারা ফিরে যাবেন না, এদেশের মানুষ আপনাদের সহায়তা করে যাবে।’

এ সময় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মেজর খালেদ, সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, জেলা জাপা সভাপতি মোহাম্মদ ইলিয়াছ এমপি, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন আহমদ, সাবেক জেলা সভাপতি কবির আহমদ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল ও নাজিম উদ্দিন, উখিয়া উপজেলা সভাপতি নুরুল আমিন সিকদার ভুট্টো প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ২৫ সদস্যের একটি দল বিমানযোগে কক্সবাজারে আসেন। তারা সড়ক পথে প্রথমে বালুখালী ও পরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন গণহত্যার শামিল

আপডেট টাইম : ০৫:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭