ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নিম্ন আদালত পরিদর্শনকালে বিচারপতিদের নিরাপত্তা দিতে ডিসিদের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আইন মন্ত্রণালয়দেশের নিম্ন আদালত পরিদর্শনের সময় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিরাপত্তা দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে সরকার। বুধবার  আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিম্ন আদালত পরিদর্শনের সময় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সার্কিট হাউজে থাকাকালে যেন কোনও প্রকার সমস্যা না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আইন মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়েছে, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার গত ৯ সেপ্টেম্বর থেকে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার আদালতগুলো পরিদর্শনে রয়েছেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া গত ১০ সেপ্টেম্বর থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মানিকগঞ্জে পরিদর্শনে রয়েছেন।

বিচারপতি কে এম কামরুল কাদের গত ১২ থেকে সেপ্টেম্বর আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত পটুয়াখালী ও পিরোজপুর জেলার আদালত পরিদর্শনে রয়েছেন। বিচারপতি মো. শওকত হোসেন আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার আদালতগুলো পরিদর্শনে রয়েছেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাক্ষ্মণবাড়ীয়া ও মুন্সিগঞ্জ জেলার আদালতগুলো পরিদর্শনে করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নিম্ন আদালত পরিদর্শনকালে বিচারপতিদের নিরাপত্তা দিতে ডিসিদের নির্দেশ

আপডেট টাইম : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭