ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বশান্তির একমাত্র নেতা শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, রোহিঙ্গা ইস্যু প্রমাণ করেছে বিশ্বশান্তির একমাত্র নেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিবাদী দর্শন, চেতনা আর মানবতাবাদী পদক্ষেপ সারা বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বব্যাপী শরনার্থী সমস্যা সমাধানের আলোকবর্তিকা হিসেবে উদ্ভাসিত হয়েছেন তিনি। শান্তিতে নোবেল জয়ীদের ভূমিকা যখন প্রশ্ন বিদ্ধ তখন বিশ্বের মানচিত্রে শান্তির পতাকা হাতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

মিয়ানমারের নির্যাতন ও নিপীড়নের শিকার এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা। এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশপাশি খাবার, বিশুদ্ধ পানিসহ নূন্যতম চাহিদার যোগান দিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিশ্বব্যাপী রোহিঙ্গাদের নিরাপত্তা ও মিয়ানমারে অধিকারের জন্য  সোচ্চার প্রধানমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টা হয়েছে প্রশংসিত।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের এক কোটি শরণার্থী পাশ্ববর্তী ভারতে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশ মানুষ তাই শরণার্থীদের দু:খ বোঝে। প্রধানমন্ত্রীও এর বাইরে নন। মিয়ানমারের সরকারের রোহিঙ্গা নিধনে বাড়ি ঘর ছেড়ে প্রাণ নিয়ে বাংলাদেশে আসা মানুষগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে। এর মাধ্যমে চরম মানবিকতার পরিচয় দিয়েছেন সরকার। রোহিঙ্গাদের জন্য ভারত তার সীমান্ত বন্ধ করে দিলেও বাংলাদেশে ঢুকছে লাখো  রোহিঙ্গা।

একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় ও মিয়ানমারে নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে এসেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। বাংলাদেশে এসে রোহিঙ্গাদের দেখে গেলেন তুরস্কের ফাস্টলেডি এমিনি এরদোয়ান। আরও অনেক  দেশের শীর্ষ কূটনীতিকরা বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন। অনেক দেশের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফোন করছেন। খোঁজ খবর নিচ্ছেন রোহিঙ্গা পরিস্থিতির। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিরাও রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীর প্রশাংসা করছেন এবং সহযোগিতার কথা বলছেন। রোহিঙ্গাদের আবাস, খাদ্য ও নিরাপত্তা দিয়ে এক অর্থে মুসলিম বিশ্বের নেতৃত্বের পর্যায়ে আছেন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে।

বাংলাদেশের সাধ্য সীমিত। বিপুল জনগোষ্ঠীর এই দেশে হঠাৎ করেই লাখ লাখ রোহিঙ্গা চলে আসায় খাদ্য সংকট সহ বিভিন্ন সংকট দেখা দেবে বিষয়টি স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ^শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ এর আলোকে সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। একদিকে তিনি তাদের জীবন বাঁচাতে সব উদ্যোগ গ্রহণ করেছেন। অন্যদিকে, তিনি বিশ^ বিবেককে জাগ্রত করেছেন। তার শান্তির বারতায় শান্তিতে নোবেল জয়ী আংসান সূচীকে তিনি দেখিয়েছেন শান্তির নেতার দায়িত্ব কি।

আজ বিশ্বে শেখ হাসিনাই শান্তির বিশ্বনেত্রী হিসেবে আর্বিভূত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বশান্তির একমাত্র নেতা শেখ হাসিনা

আপডেট টাইম : ১২:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭