ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বনানী ধর্ষকদের সাক্ষ্যগ্রহণ পেছাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৫০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য রোববার দিন ধার্য থাকলেও নিয়মিত বিচারক ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক জয়শ্রী সমাদার সাক্ষ্যগ্রহণের জন্য ৮ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে ১৩ জুলাই ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করেন।

২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় বনানী থানায় ধর্ষণের অভিযোগে সাফাতসহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়।

৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম দোলোয়ার হোসেনের আদালতে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি। অভিযোগপত্রে ৪৭ জনকে সাক্ষী করা হয়।

মামলার অভিযুক্ত পাঁচজন আসামি হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। তারা সবাই দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বনানী ধর্ষকদের সাক্ষ্যগ্রহণ পেছাল

আপডেট টাইম : ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭