ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন ১০ অক্টোবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬৬ বার
হাওর বার্তা ডেস্কঃ কবি ও কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ রবিবার। কিন্তু মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম নতুন এ দিন ধার্য করেন।
গত ৩ জুলাই সকালে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর যশোরে এক বাস থেকে নাটকীয়ভাবে ফরহাদ মজহারকে উদ্ধার করে র‌্যাব-পুলিশ।
ডানপন্থি অধিকার কর্মী হিসেবে পরিচিত এই কবি-প্রাবন্ধিকের স্ত্রী ফরিদা আক্তার ওই রাতেই আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যা পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
উদ্ধারের পরদিন ৪ জুলাই সকালে ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার আদালতে নেয়া হয় ফরহাদ মজহারকে।
সেখানে জবানবন্দিতে তিনি দাবি করেন, তাকে অপহরণ করে খুলনায় নেয়া হয়েছিল। অপহরণকারীরা তার কাছ থেকে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
তবে ঘটনার তদন্তে নেমে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফরহাদ মজহার অপহৃত হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। বরং তিনি স্বেচ্ছায় খুলনা গিয়েছিলেন বলে তদন্তকারীদের মনে হয়েছে।
ফরহাদ মজহারের সাময়িক অন্তর্ধান নিয়ে দেশে তুমুল আলোচনার মধ্যে গত ১০ জুলাই ঢাকার আদালতে অর্চনা রানি নামে এক নারীকে নিয়ে আসে পুলিশ।
নিজেকে ফরহাদ মজহারের শিষ্যা দাবি করে এই নারী জবানবন্দিতে বলেন, সেদিন ফরহাদ মজহার তার জন্য অর্থ জোগাড় করতেই বাসা বেরিয়েছিলেন এবং ১৫ হাজার টাকাও পাঠিয়েছিলেন।
ফরহাদ মজহার অপহরণের বিষয়ে মিথ্যা বলে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও ভাবার কথা জানায় পুলিশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন ১০ অক্টোবর

আপডেট টাইম : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭