ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে বিএনপি: হাছান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গাদের ওপর ভর করে বিএনপি রাজনীতির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ন্যাপ ভাসানীর জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে যা ঘটছে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। রোহিঙ্গাদের ওপর নির্যাতন মানবিক বিষয়। আপনারা দয়া করে মানবিক বিষয়কে ইস্যু করে নোংরা রাজনীতির চেষ্টা করবেন না।’

‘বিএনপি রাজনীতির উচ্ছিষ্ট কাকদের দল’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানী কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি। ক্ষমতার মোহ কখনো তাকে গ্রাস করেনি। কিন্তু অনেকেই মওলানা ভাসানীর আদর্শ থেকে চ্যুত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, নোমান সাহেব, মির্জা ফখরুলের পিতাসহ অনেকেই মওলানা ভাসানীর দল করতেন। একসময় মওলানা ভাসানীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি হলো রাজনীতির উচ্ছিষ্ট কাকদের সমন্বয়ে গঠিত একটি দল।’

হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতিতে দুষ্ট চক্র প্রবেশ করেছে। দুষ্ট চক্র হলো বিএনপি। দুষ্ট চক্রের হাত থেকে রাজনীতিকে রক্ষা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে বিএনপি: হাছান

আপডেট টাইম : ০৫:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭