ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড় দুই দলে কোন্দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের দুর্গ বাউফল। পটুয়াখালী জেলার বৃহৎ এ উপজেলাটি নিয়ে গঠিত পটুয়াখালী-২ আসন। ২০০১ সালের নির্বাচন ছাড়া ৯০-এর পর সবক’টি নির্বাচনে বিজয়ী হয়েছেন বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ মোল্লা। ২০০৮ সাল থেকে টানা ১০ বছর আ স ম ফিরোজ সংসদ সদস্য ছাড়াও জাতীয় সংসদের হুইপ এবং চিফ হুইপ এর দায়িত্ব পালন
করেছেন। কিন্তু এলাকার উন্নয়নে যতটুকু ভূমিকা রাখা দরকার জনগণ তার কাছ থেকে তেমনটা পাননি। প্রভাবশালী নেতা হিসাবে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করেন। কিন্তু অনেক ঘটনা তাকে আলোচনায়ও নিয়ে এসেছে। ফলে অনেক নেতাকর্মী তাঁর ওপর ক্ষুব্ধ। এ সুযোগে বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েলকে নিয়ে আওয়ামী লীগের একটি অংশ মাঠে। এমনকি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান ফিরোজের সমর্থনে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হলেও তিনিও এখন জুয়েলের হয়ে কাজ করছেন।
এদিকে নেতৃত্ব সংকটের অভাবে উপজেলা বিএনপির ভঙ্গুর দশা। উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার ৫ই জানুয়ারির নির্বাচনের পর আর এলাকায় আসেন নি। সর্বশেষ বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শহিদুর রহমান তালুকদারও নামসর্বস্ব প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেননি। তবে আওয়ামী লীগের এ দুর্গের বিপরীতে বিএনপির কারিশমাটিক খেলায়োড় হিসাবে পরিচিত ২০০১ সালের নির্বাচিত এমপি শহীদুল আলম তালুকদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে তার সমর্থকরা দাবি করছেন।
সার্বিক অবস্থায় আওয়ামী লীগ চাচ্ছে এ আসনটি ধরে রাখতে। অপরদিকে বিএনপি চাইছে আসনটি নিজেদের ঘরে তুলতে। এমতাবস্থায় দুটি দলই তাদের সহযোগী দলসমূহের সঙ্গে সমন্বয় রেখে এলাকায় জনসংযোগ বৃদ্ধি করেছে। বাউফল পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত। এখানে মোট ভোটার হচ্ছে ২ লাখ ৪৩ হাজার ৪০০ জন। এদের মধ্যে পুরুষ ১লাখ ২১ হাজার ৯৭৫ জন ও মহিলা ১ লাখ ২১ হাজার ৪২৫ জন। গত নির্বাচনে এ  আসনে আওয়ামী লীগ সমর্থিত আ স ম ফিরোজ মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি  জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত হন। গত ৫ বছরে এলাকায় নানা উন্নয়ন কাজ করতে গিয়ে এবং একক ক্ষমতার প্রভাব বিস্তার করতে গিয়ে নিজ দলেই তার শক্ত প্রতিপক্ষ সৃষ্টি হয়েছে। যেজন্য তাকে আগামী নির্বাচনে দলের ভিতরেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এ আসনে চিফ হুইপ আ স ম ফিরোজ, পৌর মেয়র জিয়াউল হক জিয়া ছাড়াও দলীয় মনোনয়ন পেতে আগ্রহী বিশিষ্ট সমাজ সেবক মার্কেন্টাইল ব্যাংকের ভাইসপ্রেসিডেন্ট ও আরটিভির পরিচালক এএসএম ফিরোজ আলম ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সামসুল হক রেজা খোন্দকার।
আ স ম ফিরোজ ৫৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বাউফল থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে জাতীয় সংসদে হুইপ ও বর্তমানে চিফ হুইপ থাকার সুবাদে বাউফলে রাস্তাঘাট নির্মাণসহ স্কুল, কলেজ, মাদরাসার উন্নয়ন করেছেন। তবে প্রভাবশালী নেতা হিসাবে ভোটাররা তার কাছ থেকে আরো বেশি উন্নয়ন আশা করেছিলেন। তারপরও মানুষ তাকে ভালোবাসেন। তারই ধারাবাহিকতায় গত উপজেলা ও পৌরসভা নির্বাচনে তার সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধু তাই নয় গত  ইউপি নির্বাচনেও ১৫টি ইউনিয়নেই তার সমর্থিত দলীয় প্রার্থীরা  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা বলেন, আগামী নির্বাচনে এ আসনে তাদের দলীয় প্রার্থী আ স ম ফিরোজ। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। ইতিমধ্যেই তাকে নিয়ে দলীয় নেতা-কর্মীরা নতুন করে স্বপ্ন দেখছেন। কারণ, তিনি হচ্ছেন বাউফল আওয়ামী লীগের কাণ্ডারি। মাঝি ছাড়া যেমন নৌকা চলে না তেমনি ফিরোজ মোল্লা ছাড়াও আওয়ামী লীগ অচল। দীর্ঘ দিনের পরিক্রমায় তিনি নিজের মেধা, অর্থ ও শ্রম দিয়ে বাউফলে আওয়ামী লীগকে এক নম্বর অবস্থানে নিয়ে গেছেন। এ ছাড়া তার প্রচেষ্টায় বাউফলের গ্রামীণ জনপদে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মাদরাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। যার জন্য আ স ম  ফিরোজ বাউফলের জনপদে সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয়। এ ছাড়া তিনি এমপি হলে মন্ত্রী অথবা মন্ত্রী মর্যাদার কোনো পদ পান। যেমন- তিনি হুইপ থেকে চিফ হুইপ হয়েছেন। এসব কারণেই আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাকে নিয়ে গর্বিত। এমতাবস্থায় বাউফলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ স ম ফিরোজকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থী করে নির্বাচিত করতে চাই।
তবে দীর্ঘ দিনের পরিক্রমায় ক্ষমতার প্রভাব ও  উন্নয়ন ভাগাভাগি  নিয়ে নিজ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন আ স ম ফিরোজ। ফলে তার একক ক্ষমতা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। দলের বিদ্রোহীরা এখন অনেক শক্তিশালী হওয়ায় বেকায়দায় পড়েছে চিফ হুইপ গ্রুপ। বিদ্রোহী এ গ্রুপের নেতৃত্বে রয়েছে উপজেলা চেয়ারম্যান ইঞ্জি. মুজিবুর রহমমান ও পৌরসভা মেয়র জিয়াউল হক জুয়েল। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বাউফল বঙ্গবন্ধুর আমল থেকেই আওয়ামী লীগের ঘাঁটি। স্বাধীনতা পরবর্তিতে যোগ্য কোনো বিকল্প নেতা না থাকায় আ স ম ফিরোজকে আওয়ামী লীগ সমর্থকরা বিগত সকল নির্বাচনে জয়ী করেছে। কিন্তু তার খাম খেয়ালিপনা, দলীয় সিনিয়র নেতাদের অসম্মান, নিয়োগ বাণিজ্য, টিআর কাবিখার নামে অর্থ লুটপাট সহ নানা কারণে আ স ম ফিরোজ এখন বিতর্কিত। তার রক্ত চক্ষু ও ক্ষমতার কারণে কেউ প্রকাশ্যে তার বিরোধিতা করতে সাহস পাচ্ছে না। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে তিনি এবার হালে পানি পাবেন না। তাই দলের বৃহত্তর স্বার্থে এবার তার বিরুদ্ধে প্রার্থী চাই। আগামী সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী বদল করে নতুন প্রজন্মের মধ্য থেকে তরুণ নেতা বর্তমান পৌরসভা মেয়র জিয়াউল হক জুয়েলকে বাউফল থেকে প্রার্থী দেয়ার জন্য দলীয় উচ্চপর্যায়ে সুপারিশ করতো। এ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীরা ইতিমধ্যেই জিয়াউল হক জুয়েলকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছে। স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী জিয়াউল হক জুয়েলের পক্ষে এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া পৌরসভা মেয়র থাকার সুবাদে তার নেতৃত্বে বাউফল পৌরসভাসহ এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। জুয়েলের সততা ও দক্ষতার কারণে কেন্দ্রীয় নেতাদের কাছেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।
এ ব্যাপারে জিয়াউল হক জুয়েল বলেন, তিনি পৌর মেয়র হিসেবে বিগত দিনে গোটা পৌর শহরে  ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনগণের ভালোবাসা পেয়েছেন। এক সময় দলীয় নেতা হিসেবে আ স ম ফিরোজকে অন্যদের মতো আমিও সমীহ করতাম। কিন্তু দলের প্রতি তার উদাসীনতা, কর্মীদের প্রতি অবজ্ঞা, ক্ষমতার অপব্যবহার, নিয়োগবাণিজ্য, ভুয়া প্রকল্পের মাধ্যমে টাকা আত্মসাৎ সহ নানা অনিয়মের প্রেক্ষিতে তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এতসব ঘটনাকে কেন্দ্র করে গত ২১/৬/১৭ তারিখ  আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমানকে তার সমর্থিত নেতা ইব্রাহিম ফারুক ও মোতালেব হাওলাদারের নেতৃত্বে মারধর করা হয়। এ ঘটনার পর থেকে দলের তরুণ সমাজ ও শান্তি প্রিয় নেতা
কর্মীরা আ স ম ফিরোজের বিপরীতে নতুন নেতৃত্বের দিকে চেয়ে আছে। তাই নতুন প্রজন্মের নেতা কর্মীদের চাওয়াকে শ্রদ্ধা জানিয়ে আগামী নির্বাচনে দলীয় মনোনায়ন পেতে আগ্রহী। যদি দল থেকে তাকে মনোয়ন দেয় তবে অবশ্যই দলকে বিজয় মুকুট এনে দেবে বলে জানান জুয়েল।
ক্ষমতা ও অধিপত্য নিয়ে যখন হুইপ গ্রুপ ও মেয়র গ্রুপ মুখোমুখি তখন বাউফল আওয়ামী লীগের ঐক্য’র বার্তা নিয়ে মাঠে রয়েছেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার সামসুর রহমান রেজা।  বাউফলে আওয়ামী লীগ রাজনীতিতে খোন্দকার পরিবারের অবদান রয়েছে সর্বত্র। তার পিতা ১৯৭৩ সালে বাউফল আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। পিতার জনপ্রিয়তা ও ভালোবাসাকে সামনে রেখে পথ প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন সামসুল হক রেজা।
সামসুর রহমান রেজা বলেন তার পিতার উত্তরসূরি হয়ে এত দিনেও আ স ম ফিরোজ বাউফলে সুষ্ঠু রাজনীতির ধারা ফিরিয়ে আনতে পারেনি। বরঞ্চ  স্বজনপ্রীতি ও দুর্নীতির তিলক পরিয়ে দিয়েছে আওয়ামী লীগের ললাটে। এমতাবস্থায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করাই এই মুহূর্তে তার প্রথম কাজ।
অপর মনোনায়ন প্রত্যাশী  কালাইয়ার সন্তান এ এস এম ফিরোজ আলম। যিনি এলাকার মানুষের কাছে একজন সৎ, দানশীল সমাজ সেবক হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও টিভি চ্যানেল আরটিভির পরিচালক। হাওর বার্তাকে তিনি জানান, বাউফলে আওয়ামী লীগ পরিবারের সঙ্গে তিনি এবং তার পরিবারের রয়েছে দীর্ঘ দিনের ইতিহাস। বঙ্গ বন্ধুর অত্যন্ত আস্থাভাজন ছিলেন তার পিতা প্রয়াত আঃ গফুর মিয়া । ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালীন সময় তার পিতা প্রয়াত গফুর মিয়া ছিলেন আওয়ামী লীগের কর্ণধার। বিশেষ করে  ১৯৭০ ও ১৯৭৩ সালের নির্বাচনে তার পিতার নেতৃত্বে বাউফলে আওয়ামী লীগ প্রার্থী বিজয় লাভ করে। তার পিতার হাত ধরেই ফিরোজ আলম আওয়ামী রাজনীতিতে যুক্ত হন। বর্তমানেও তিনি সার্বক্ষণিকভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে  জানান। তিনি জানান, ব্যক্তি জীবনে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ দুখের অংশীদার হয়েছে সব সময়। যেমন প্রলয়ঙ্করী সিডোর পরে  তিনি এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সার্বিক সহায়তায় এগিয়ে আসেন। এ সময় তিনি এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে নিজ তহবিল থেকে ৩ কোটি টাকার আর্থিক সহায়তা দেন গরিব ও অসহায় মানুষের। এ ছাড়া ও তিনি ঈদ, কোরবানি ছাড়াও এলাকায় এসব সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে এগিয়ে আসে। এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কালাইয়া গ্রামে সায়েদা গফুর ইব্রাহিম নামে ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। যেখানে প্রতিদিন ফ্রি চিকিৎসা নিচ্ছেন গ্রামীণ জনপদের সকল মানুষ। আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় মনোনায়ন প্রত্যাশী। তিনি দলীয় মনোনয়ন পেলে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে সর্বাত্মক  নিয়োজিত করবেন।
বিএনপির দলীয় অবস্থান বাউফলে ছিল নড়বড়ে। জাতীয় পার্টির সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুল আলম তালুকদার বিএনপিতে যোগদান করার পরে ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সুবাদে তিনি এলাকায় খুবই জনপ্রিয় নেতা। তবে ক্ষমতাসীন দলের নানা নির্যাতনে তাকে জেল জুলুম ভোগ করতে হয়েছে । তার সমর্থকরা বলেছেন, দলীয় উচ্চপর্যায় থেকে তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন। তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাউফল বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার।
এ ছাড়াও কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক হাসেন ও  বরিশাল বিভাগীয় সাবেক যুবলীগ নেতা মনির অহসান বিএনপির মনোনয়নের জন্য এলাকায় জনসংযোগের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ে লবিং চালিয়ে যাচ্ছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার ও বর্তমান সভাপতি ইঞ্জি. ফারুক তালুকদারকে ঘিরে। সরজমিন তথ্য সংগ্রহকালে বিএনপি নেতা-কর্মীরা দুই মেরুতে থেকেই তাদের অবস্থান ব্যক্ত করছে। তবে বেশির ভাগ নেতা-কর্মীই বর্তমান সভাপতি ফারুক ইঞ্জিনিয়ারের নানা সমালোচনায় মুখর। ফারুক ইঞ্জিনিয়ার সম্পর্কে বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম জুরান, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আহসান উদ্দিন ও যুবদল আহ্বায়ক জসিম উদিদন হাওলাদার বলেন তৃণমূল পর্যায়ে সকল স্তরের নেতা-কর্মীরাই দীর্ঘ দিন ধরে অভিভাবকহীন অবস্থায় আছে। কারণ কেন্দ্র থেকে নেতা হয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মন জয় করতে পারেননি ফারুক ইঞ্জিনিয়ার। তিনি একজন সফল ব্যবসায়ী হতে পারেন কিন্তু রাজনীতিতে পুরোপুরি ব্যর্থ। উদাহরণস্বরূপ তারা বলেন, গত তিন বছর ধরে ঐ নেতা এলাকায় আসেন না। এখানে দলীয় কোনো কর্মকাণ্ডে তার কোনো উপস্থিতি নেই। এককথায় বলা যায়, তিনি আসলে কোনো নেতা-কর্মীদেরই চেনে না। নেতা-কর্মীরা বলেন, গত বছর ফারুক ইঞ্জিনিয়ার তার বাউফলস্থ বাসায় বসে ১৫ই আগস্ট শোক দিবস পালন করেন। শুধু তাই নয়, সেখানে তিনি জাতীয় পতাকা  ও কালো পতাকা অর্ধনমিত রেখে ১৮টি গরু জবাই করে শোক দিবস পালন করেন। এতেই প্রমাণিত হয় তিনি আসলে কে? এ ঘটনার পর থেকে  বিএনপি নেতা-কর্মীরা ক্ষুব্দ হয়ে তাকে এড়িয়ে চলা শুরু করেছে। এমতাবস্থায় তৃণমূলপর্যায়ে নেতা-কর্মীরা সাবেক এমপি সহিদুল আলম তালুকদারকে নিয়ে মাঠে ঘাটে, হাটবাজারে দলীয় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে তাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের সংসদ সদস্য ফিরোজ মিয়ার কাছ থেকে এ আসনটি ফিরিয়ে আনতে হলে সহিদুল অলমের বিকল্প নেই ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বড় দুই দলে কোন্দল

আপডেট টাইম : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭