ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফিটনেস : কর্মজীবী নারীদের ব্যায়াম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ একটা সময় ছিল, যখন কাজের জন্য নারীদের এতটা বেশি বাইরে যেতে হতো না। কিন্তু সময় অনেক বদলেছে। কাজের জন্য আজকাল তাদেরও অহরহ বাইরে যেতে হচ্ছে। বিশেষ করে যানজটযুক্ত শহরে দিনের বেশির ভাগ সময়ই তাদের অফিস আর পথে কেটে যায়। ফলে শরীরচর্চার খুব একটা সময় তারা পায় না। সঠিক শরীরচর্চার অভাবে তাদের শারীরিক অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। অথচ একটু সচেতন হলে কর্মজীবী নারীরা এসব সমস্যা থেকে মুক্ত থাকতে পারে। সময়ের অভাবে যেসব কর্মজীবী নারী নিয়মিত শরীরচর্চা করতে পারে না, তাদের জন্য কিছু শরীরচর্চার উপায় নিয়ে এ আলোচনা।

সারা দিন সক্রিয় থাকা
যতটা সম্ভব কথা ও কাজের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। কথা বলার সময় দাঁড়িয়ে কথা বলা, লেখা বা টাইপিংয়ের কাজ না থাকলে দাঁড়িয়ে কাজ করা যেতে পারে। লাঞ্চের সময় কিছুটা হাঁটা যেতে পারে।

তা ছাড়া প্রতি আধাঘণ্টা ব্যবধানে ডেস্ক ছেড়ে অন্তত এক মিনিটের জন্য হেঁটে নেওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এমন অনেক উপায় আছে, যেগুলো অবস্থা বুঝে নিজেই সেরে নিতে হবে। এতে কিছুটা শরীরচর্চার কাজও হবে।
পুষ্টিসমৃদ্ধ খাবার

দিনের বেশির ভাগ সময় হালকা খাবার খাওয়ার অভ্যাস থাকলে আজেবাজে জিনিস না খেয়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। এতে শরীর ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যাবে এবং রোগের হাত থেকে বাঁচতে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ায় প্রাধান্য দিতে হবে।

ফলপ্রসূ ব্যায়াম বেছে নেওয়া
আপনার সুবিধামতো কিছু ব্যায়াম করার চেষ্টা করুন। কম করে হলেও সপ্তাহে দুই দিন ২০ মিনিট করে ব্যায়াম করুন। হতে পারে সেটি দৌড় বা হাঁটাহাঁটি। এতে করে অল্পতেই আপনার পূর্ণ শরীরে ব্যায়ামের কাজটা হয়ে যাবে।

স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট
স্বাস্থ্য ঠিক রাখার জন্য কর্মজীবী নারীদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া জরুরি, বিশেষ করে সকালের নাশতাটা হওয়া চাই ভালো। সকালের নাশতায় ফল রাখাটা জরুরি। তাজা ফলের পাশাপাশি এ সময় শুকনা ফলও খাওয়া যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ফিটনেস : কর্মজীবী নারীদের ব্যায়াম

আপডেট টাইম : ১১:০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭