ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভবনের বৈঠকে যে তালিকা করার নির্দেশ দিবেন শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৫১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

তবে আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজকের সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ৪ টি বিষয়ে নির্দেশ দিবেন। গণভবন ও প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রও জানিয়েছে, আওয়ামী লীগ সভানেত্রী যে চারটি নির্দেশনা দিবেন তার মধ্যে, ১. আগামী ৩ মাসের মধ্যে তৃণমূল আওয়ামী লীগের মধ্যে কোন্দল নিরসন করতে হবে। ২. যেসব জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি এখনো হয়নি, সেগুলো দ্রুত দিতে হবে। ৩. যেসব এমপি-নেতারা এখনো ভোটের মাঠে নেমে সরাসরি ভোটারদের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে পারছেন না তা সেসব নেতা-এমপিদের তালিকা তৈরি করা এবং ৪. সম্ভাব্য তরুণ, জনপ্রিয় ও আওয়ামী লীগ নেতাদের তালিকা প্রস্তুত করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণভবনের বৈঠকে যে তালিকা করার নির্দেশ দিবেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৯:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭