ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এবার ঢাকায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
  • ৮২৩ বার

রাজধানীর হাজারীবাগে চুরির অভিযোগে মো. রাজা (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি মো. আরজু মোবাইল ও ল্যাপটপ চুরির অভিযোগে রাজাকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় বাসার সামনে ফেলে যান। পরে হাসপাতালে নেয়ার পর বিকেলে তার মৃত্যু হয়।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে হাজারিবাগ থানা পুলিশ। সোমবার রাত ৮ টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওই থানার ওসি (তদন্ত) খন্দকার মোহাম্মদ আলী। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

সম্প্রতি চুরির অভিযোগে সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন ও বরগুনায় রবিউল নামের দুই শিশুকে হত্যা করা হয়। খুলনায় কাজ ছেড়ে দেওয়ায় নৃশংসভাবে খুন করা হয় শিশু রাকিবকে। সিলেট, খুলনা, বরগুনায় নির্যাতন চালিয়ে শিশু হত্যার ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই রাজধানীতে এ ঘটনা ঘটলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

এবার ঢাকায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ১১:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫