ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নেইমারের পাশে ফুটবলারদের সংগঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসা নেইমার এরই মধ্যে আলো ছড়িয়েছেন। প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন। নেইমারের কল্যাণে জনপ্রিয়তা বাড়ছে পিএসজির।  যেই বার্সেলোনায় এসে নিজেকে এক সময় মেলে ধরেছিলেন নেইমার, সেই বার্সেলোনাই মামলা করতে যাচ্ছে নেইমারের বিরুদ্ধে।

পাঁচ বছরের নতুন চুক্তির জন্য নেইমারকে দেওয়া নবায়ন বোনাসের অর্থ ফেরত চেয়েছে বার্সেলোনা। সঙ্গে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৮৫ লাখ ইউরো ও দেরিতে দেওয়ার জন্য ১০ শতাংশ বাড়তি অর্থ দাবি করেছে দলটি। মঙ্গলবার (২২ আগস্ট) এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, নেইমার অর্থ পরিশোধ করতে না পারলে পিএসজিকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।

বার্সেলোনা মামলার কথা প্রকাশ করার পরপরই নেইমারের নতুন ক্লাব পিএসজি ঘোষণা দিয়েছে তার হয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার।

এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাশে এসে দাঁড়াল ফ্রান্সের জাতীয় পেশাদার ফুটবলারদের সংগঠন ইউএনএফপিও। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন নেইমার। ২৫ বছর বয়সী নেইমার তো এখন ফরাসিদের ঘরের ছেলেই! সেই ঘরের ছেলের বিপদে পাশে দাঁড়ানোটাই কতর্ব্য। সেই কর্তব্য পালনেই এগিয়ে এসেছে ইউএনএফপি। প্রতিশ্রুতি দিয়েছে আইনী লড়াইয়ে নেইমারকে পূর্ণ সহায়তা করার।

নেইমারের পাশে থাকার ঘোষণা দিয়ে এক বিবৃতি দিয়েছে ইউএনএফপি। বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, স্রেফ ‘হিংসা’র বশবর্তী হয়েই বার্সেলোনা তুচ্ছ এই বিষয়টি নিয়ে মামলা করেছে! সংগঠনটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আইনী এই লড়াইয়ে ইউএনএফপি ব্রাজিলিয়ান খেলোয়াড়কে পূর্ণ সমর্থন দেবে। কোনো রকম দ্বিধা ছাড়াই সংগঠনটি ঘোষণা করছে, পিএসজি চাইলে তারা নেইমারের হয়ে সম্ভাব্য সবকিছুই করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নেইমারের পাশে ফুটবলারদের সংগঠন

আপডেট টাইম : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭