ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

কে হচ্ছেন সংসদ উপনেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৪৭ বার
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পরপরই সাংবিধানিক ও সংসদীয় সব দায়িত্বপূর্ণ পদে নিয়োগ সম্পন্ন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এতে দলের শীর্ষ নেতাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে বসানো হয়েছে।
এরই মধ্যে ২০ আগস্ট দেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্থলে জাতীয় সংসদের উপনেতা কে হতে যাচ্ছেন, সম্প্রতি এমন আলোচনা শুরু হয়েছে।
এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় আসছে। বিশেষ করে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ও রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চেয়ারে বসতেন, সেটিতে সালাহউদ্দিন আহমদ বসার পর এই আলোচনা আরও জোরালো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে অনেকে পোস্ট দিচ্ছেন। তবে বিএনপির দায়িত্বশীল নেতারা সরাসরি মুখ খুলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সংসদ সদস্য বলেন, দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিগত দিনে সংসদে পারফরম্যান্সের কারণে প্রধানমন্ত্রীর গুডবুকে তার নাম এক নম্বরে আছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, দলের হাইকমান্ড একে একে সব দায়িত্বপূর্ণ পদে শীর্ষ নেতাদের বসালেও কৌশলগত কারণে সংসদ উপনেতার পদটি এখনও পূরণ করেনি। ইতোমধ্যে মন্ত্রিসভার পুনর্গঠনসহ সব জায়গা ঢেলে সাজানো হয়েছে। সংসদের ভেতরে থাকা মোটামুটি সব সিনিয়র নেতাকেই বিভিন্ন দায়িত্বশীল পদে বসানো হয়েছে। স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ সব পদ পূরণ হয়েছে। শুধু বাকি রয়েছে সংসদ উপনেতার পদটি। তবে এ পদে কাকে বসানো হবে, তা এখনও নির্ধারিত হয়নি।
এর মধ্যে স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে এখনও কোনও পদ দেওয়া হয়নি। কারও কারও ধারণা, হয়তো তাকেও এখানে দেখা যেতে পারে।
আবার বিগত দিনে সংসদে বিরোধী দলকে মোকাবেলায় সালাহউদ্দিন আহমদের ভূমিকায় ক্ষমতাসীন দলের অধিকাংশ সংসদ সদস্য খুশি। বিশেষ করে আইনগত বিষয়ে তার চুলচেরা বিশ্লেষণ ও বাগ্মিতার কারণে তাকে নির্ভরতার প্রতীক হিসেবে দেখে থাকেন প্রধানমন্ত্রী। তাই সংসদে তার পক্ষে অনেক ব্যাখ্যা সালাহউদ্দিন আহমদকেই দিতে হয়। আগামীতে হয়তো সংসদ উপনেতার পদে তাকেই দেখা যেতে পারে বলে ধারণা করছেন নেতারা।
বিগত দিনে সংসদে প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে বসতেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এমপিরা মনে করেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর স্বাভাবিকভাবেই সংসদে তার চেয়ার শূন্য হতে পারে। এতে বিগত নতুন আসনবিন্যাসকে সরাসরি উপনেতা হওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।
তবে সংসদে সিনিয়র আরও কয়েকজন নেতাকে এই জায়গায় না বসিয়ে সালাহউদ্দিন আহমদকে বসানোর বিষয়টিকে রাজনৈতিক তাৎপর্যবহ বলে মনে করেন অনেকে। কারণ, যেহেতু এই পদটি এখনও শূন্য, তাই হয়তো সেখানে সালাহউদ্দিন আহমদকেই দেখা যেতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান এক গণমাধ্যমকে বলেন, আসলে বিষয়টি নিয়ে একেকজন একেকভাবে মূল্যায়ন করছেন। কিন্তু আমাদের কাছে এ ব্যাপারে কোনও তথ্য নেই। প্রধানমন্ত্রী ও দলের সংসদীয় বোর্ড নিশ্চয়ই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

কে হচ্ছেন সংসদ উপনেতা

আপডেট টাইম : ১১:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬