ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইটনায় এসএসসি ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গণসংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ০ বার

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নে এসএসসি ও প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার রায়টুটি ইউনিয়নের পঙ্গধুলন গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে আর মামুন সুপার মার্কেট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পি. হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল হেলিম শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক খান মিল্কি বাবু।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি সমাজের অন্যান্য শিক্ষার্থীরাও লেখাপড়ায় মনোযোগী হয়ে সাফল্য অর্জনে অনুপ্রাণিত হবে।

এ সময় ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক উদ্দিন খান মিল্কি, ফজলুর রহমান ভূঁইয়া, ফজলুর রহমান, রুহুল আমিন, মাকসুদা খানম মিল্কি, আব্দুল মুক্তাদির সাইফুল্লাহ, সেলিম আহমদ ভূঁইয়া, দীপক কুমার, পিউ দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে এসএসসি ও প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় এসএসসি ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গণসংবর্ধনা

আপডেট টাইম : ১২:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬