ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • ৪৫৬ বার
হাওর বার্তা ডেস্কঃ আমলকী এক ধরনের ভেষজ ফল। একজন মানুষ যদি প্রতিদিন ৬ দশমিক ৫ গ্রাম আমলকী খান, তবে অনেক রোগ থেকেই মুক্ত থাকতে পারবেন।
আমলকীর রস মধু দিয়ে খেলে চোখের বিভিন্ন ধরনের অসুখ ভালো হয়ে যায়, যেমন- কনজাংটিভ, গ্লুকোমা ইত্যাদি। এর মধ্যে ক্রমিয়াম রয়েছে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই উপকারী। আমলকী হার্ট ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া পেশি শক্ত ও নমনীয় করতেও সাহায্য করে।
আমলকী বয়সের বলিরেখা পড়তে দেয় না। এমনকি ক্যানসার প্রতিরোধেও বেশ সহায়ক এই আমলকী। এটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
গবেষণায় দেখা গেছে, আমলকী ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। আমলকীতে সলিউবল ফাইবার থাকে। এটি শরীর থেকে টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে।
আমলকীর সবচেয়ে বড় অবদান চুলের জন্য। অনেক গবেষণায় দেখা গেছে, নিয়মিত আমলকী খেলে টাক মাথায় নতুন করে চুল গজায়। এটি চুল পাকা, চুল পড়া রোধ করে এবং চুলে চকচকে ভাব নিয়ে আসে। নিয়মিত আমলকী খেলে মুখের দুর্গন্ধ দূর হয়। দাঁতের বিভিন্ন অসুখ দূর করতেও আমলকী কাজ করে।
এ ছাড়া আমলকী আরও কিছু অসুখ রোধে সাহায্য করে। যেমন-
অগ্ন্যাশয়ের ক্ষত : অগ্ন্যাশয়ের ক্ষত সারাতে আমলকী বেশ কার্যকর। এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে। কিডনির রোগ সারাতেও কাজ করে।
লিভার ও জন্ডিস : আমলকী বিভিন্ন ধরনের লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে। এটি জন্ডিস ভালো করতেও বেশ উপকারী।
রোদে পোড়া দাগ : রোদে পোড়া দাগ দূর করতে আমলকী খেতে পারেন। এটি সানস্ট্রোক থেকেও রক্ষা করবে আপনাকে। ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যায় এটি বেশ উপকারী।
সর্দি-কাশি : দীর্ঘমেয়াদি সর্দি-কাশি থেকে রক্ষা পেতে আমলকী বেশ উপকারী। মস্তিষ্কের শক্তি বাড়াতেও এটি খাওয়া যেতে পারে ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

আপডেট টাইম : ০৬:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭