ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ ক্ষমতায় থাকলে দেশে আইনের শাসন থাকে না: শামা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে যে আইনের শাসন থাকে না- তার প্রমাণ তারাই দিয়ে যাচ্ছেন।’

বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফির হোসেন জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে শামা বলেন,  ‘আগামী নির্বাচনে অবশ্যই সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে, যাতে করে দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে  নির্বাচনের আগে থেকেই মাঠে রাখতে হবে।’

তিনি বলেন, সারাদেশের মানুষ আজ কষ্টে আছে, দেশের এই দুর্যোগে অনেক মানুষ মারা গেছে, অনেকের সম্পদ পানিতে ভেসে গেছে। কিন্তু বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকার, তারা আছে নিজেদের আখের গোছাতে। এরা আগেও দেশের মানুষের পাশে দাঁড়ায়নি আজও দাঁড়াচ্ছে না।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, অ্যাড. মোদাররেছ আলী ইছা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের সহ-সভাপতি জয়দেব রায় জয়, অ্যাড. হাফিজুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় থাকলে দেশে আইনের শাসন থাকে না: শামা

আপডেট টাইম : ০৪:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭