হাওর বার্তা ডেস্কঃ লালমনিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক আকরামুল হাসান মিঠুর উপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে জেলার তিস্তা ব্যারাজের পাশে সানিয়াজান বাজার এলাকায় কেন্দ্রীয় ওই নেতাকে ফুল দেয়া কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ত্রাণ নিতে আসা বন্যার্ত লোকজন ভয়ে ছুটাছুটি করতে থাকে।
হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সহ-সম্পদক আব্দুল্লাহ আল নোমান বলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম ও সম্পাদক রেজাউলসহ আমি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গেলে ওই অনুষ্ঠানে উপস্থিত টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহিদ হাসান আমাকে অনুষ্ঠানে প্রবেশে বাধা ও ধাক্কা দেয়।
টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহিদ হাসান বলেন, কেন্দ্রীয় ছাত্রদল সম্পাদক আকরামুল হাসান মিঠু অনুষ্ঠানে আসার কয়েক মিনিট আগে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সহ-সম্পদক আব্দুল্লাহ আল নোমান বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তিনি মহির খান নামে ছাত্রদলের এক কর্মীকে ধাক্কা দিলে বিশৃঙ্খলা দেখা দেয়।
হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বলেন, তেমন কিছু নয়, গ্রুপিং থাকার কারণে কেন্দ্রীয় নেতাকে ফুল দেয়াকে কেন্দ্র করে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে ছিলো।
Reporter Name 

























