ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২১ অাগস্টের বিচার সরকারের এই আমলেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার সরকারের বর্তমান মেয়াদেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর বনানী কবরস্থানে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কাদের বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় এ সরকারের আমলেই শেষ হবে।’

এদিকে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল বিএনপি, কিন্তু রঙিন খোয়াব ভেস্তে গেছে। এখন উল্টাপাল্টা বকছে।’

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ২৪ জন নেতাকর্মী নিহত হন।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান। এ হামলায় আরো ৪০০ জন আহত হন। তাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২১ অাগস্টের বিচার সরকারের এই আমলেই

আপডেট টাইম : ০৩:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭