ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

যে কারণে এক প্যাড পরে অনুশীলনে অজিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ভিন্ন কৌশলে অনুশীলন করছে অজিরা। সেই কৌশলটি হলো এক পায়ে তথা সামনের পায়ে প্যাড না পরে অনুশীলন করা। ২০১২ সালে যখন জাস্টিন ল্যাঙ্গার অজিদের ব্যাটিং কোচ ছিলেন তখন অজিরা এই কৌশলে ব্যাটিং অনুশীলন করেছিল। এর উদ্দেশ্য মূলত স্পিনারদের ভালোভাবে মোকাবেলা করা। বুধবার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, ‘আমি মনে করি, ব্যাটসম্যানের প্রধান কাজ হচ্ছে ব্যাট ব্যবহার করা। এই কৌশল অবলম্বন করা হচ্ছে রক্ষণাত্মকের চেয়েও বেশি কিছু। এটি আপনার মধ্যে আত্মবিশ্বাস যোগায় যে, আপনার বল হিট করার ক্ষমতা আছে। তাছাড়া আপনাকে রক্ষা করার জন্য প্যাড আছে এমন কিছু ভাবনা থেকেও দূরে রাখে’।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বোলাররা স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে। রক্ষণাত্মক হলে তারা চাপ সৃষ্টি করে। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করে যাব। দেশে আমি অনেক কাজ করেছি। আমার অনুশীলন হচ্ছে ডিফেন্স নিয়ে। বাংলাদেশে আসার পর আমার এভাবে বেশি অনুশীলন করা হয়নি। কিন্তু আমি নিশ্চিত যে সিরিজ শুরুর আগে আমি এ নিয়ে কাজ করার সুযোগ পাব’।

আগামী ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আর আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

যে কারণে এক প্যাড পরে অনুশীলনে অজিরা

আপডেট টাইম : ০৮:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭