ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাবানল: লস অ্যাঞ্জেলেসের কয়েকটি এলাকায় লাল সর্তকতা জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১২১ বার

দাবানলে ৯ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এটিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল বলা হচ্ছে। এখন পর্যন্ত দাবানলে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।এদিকে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হয়েছে বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের এক ঝোড়ো বাতাস।
কিছু পার্বত্য অঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় ৭০ মাইলে পৌঁছাতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে, যা টিকে থাকলে প্রায় হারিকেনের শক্তি পাবে। এ অবস্থায় লস অ্যাঞ্জেলেসে ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

বাতাসের বেগ বৃদ্ধি পেলে আগুন আরো ছড়িয়ে পড়বে।তাই লস অ্যাঞ্জেলেসের কয়েকটি এলাকায় ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি’ নির্দেশক রেড ফ্লাগ অ্যালার্ট জারি করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা।
সাতটি রাজ্য এবং বাইরের দুটি দেশ থেকে প্রায় ৮ হাজার ৫০০ দমকলকর্মী দাবানল নেভাতে কাজ করছে। তারপরও দাবানল ওয়াশিংটন ডিসি-র আয়তনের একটি এলাকা গ্রাস করেছে। শক্তিশালী বাতাসের কারণে দাবানলের গুরুতর হুমকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৬০ লাখের বেশি মানুষ।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরে আনাহেইম, রিভারসাইড, সান বার্নার্ডিনো ও অক্সনার্ডসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরো কয়েকটি কাউন্টিতে মারাত্মক দাবানলের ঝুঁকিতে রয়েছে লাখ লাখ মানুষ। দাবানলে শহরের উত্তরে ১৪ হাজার একরেরও বেশি পুড়ে গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক, ফলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন দাবানল।

শুক্রবার অবস্থার উন্নতির পূর্বাভাস দেওয়া হলেও ‘স্যান্টা আনা’ বাতাসের প্রভাবে দাবানল আবার ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় ‘আগুন টর্নেডো’ সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরো খারাপের দিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দাবানল: লস অ্যাঞ্জেলেসের কয়েকটি এলাকায় লাল সর্তকতা জারি

আপডেট টাইম : ১২:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫