ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রক্তদানে প্রচলিত কিছু ভুল ধারণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সুস্থ এবং প্রাপ্তবয়স্ক যে কেউই চাইলে রক্ত দিতে পারে। আগের চাইতে এখন অনেক সহজ হয়ে গেছে ব্লাড ডোনার খুঁজে পাওয়াটা। এর পরেও কিছু ভুল ধারণা এবং কুসংস্কার রয়ে গেছে মানুষের মনে। চলুন জেনে নিই রক্তদান নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা-

রক্ত দিলে আমার রক্ত কমে যাবে

একজন মানুষের শরীর থেকে যে পরিমাণ রক্ত নেওয়া হয় সেটা তার শরীরের মোট রক্তের মাত্র ৮-১২ শতাংশ। মানুষটি সুস্থ হলে তার শরীরে এত কম পরিমাণ কোনই প্রভাব ফেলে না। কয়েক সপ্তাহের মাঝেই শরীর আবার এই রক্তের অভাব পূরণ করে ফেলে।

রক্ত দিলে ব্যথা লাগে

একেবারেই ভুল ধারণা। অল্প একটু পিঁপড়ার কামড়ের মতো ব্যথা লাগবে সূঁচ ঢোকানোর সময়ে। এ ছাড়া আর কোনো রকমের ব্যথার সম্ভাবনা নেই রক্ত দান করার ক্ষেত্রে।

অনেক মানুষ রক্ত দেয়আমি না দিলেও কিছু যায় আসে না

অনেকেই ইদানিং রক্ত দিতে ইচ্ছুক হলেও প্রয়োজনের সময়ে হয়তো তাদেরকে পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে আপনার দেয়া রক্ত একজন মানুষের জীবন বা মৃত্যুর নির্ধারক হয়ে ওঠে। সুতরাং অনেকেই রক্ত দেয় বলে আপনি এড়িয়ে যাবেন না।

ধূমপায়ীরা রক্ত দিতে পারেন না

রক্ত প্রয়োজন হলে ধূমপায়ীরাও রক্ত দান করতে পারেন।

রক্ত দান করার সঙ্গে সঙ্গে কিছু খেতে হয়

অনেকেই ভাবেন এটা। রক্ত দান করার পর অনেককেই কোমল পানীয় বা মিষ্টি কিছু খেতে দেওয়া হয়। আসলে এতে তেমন কিছু যায় আসে না। তবে মানসিকভাবে কেউ কেউ দুর্বল হয়ে পড়েন, তাদের ক্ষেত্রে কিছু খাবার খাওয়ানোটা মনোবল বাড়াতে পারে।

বিভিন্ন ভুল ধারণার কারণে অনেকেই রক্ত দেওয়া থেকে বিরত থাকেন। এখন তো জানলেন, তেমন কোনো অসুস্থতা না থাকলে রক্ত দান করতেই পারেন আপনি। নিশ্চিত হয়ে নেবার জন্য আপনি নিজের ডাক্তারের সাথেও কথা বলে নিতে পারেন যে রক্ত দান করার মতো সুস্থতা আপনার আছে কী নেই। কিন্তু রক্ত দান করার সামর্থ্য থাকলে তা করুন, তা কারো জীবন বাঁচাতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রক্তদানে প্রচলিত কিছু ভুল ধারণা

আপডেট টাইম : ০৭:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭