ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এমপি রানাকে আদালতে হাজির করার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি কারাবন্দী সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে মামলার ধার্য দিনে বিচারিক আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেলের এক আবেদনের প্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এমপি রানার জামিন সংক্রান্ত শুনানি ১৫ অক্টবর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এদিন, আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রানার পক্ষে ছিলেন ব্যরিস্টার রোকনুদ্দিন মাহমুদ।

এর আগে, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য রানা গত এপ্রিলে হাইকোর্ট থেকে জামিন পেলেও গত ৮ মে আপিল বিভাগ সেই জামিন চার মাসের জন্য স্থগিত করে। একই সঙ্গে ছয় মাসের মধ্যে এ মামলার বিচার কাজ শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ স্থানীয় কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ওই মামলায় পরে এমপি রানাকে আসামি করা হয়। গত বছর ১৮ সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এমপি রানাকে আদালতে হাজির করার নির্দেশ

আপডেট টাইম : ০৪:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭