ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দেশের গণতন্ত্র অর্থহীন : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫
  • ৩৮৭ বার

দেশের গণতন্ত্র অর্থহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রাজধানী বনানীতে নিজ কার্যালয়ে মেহেরপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বড় দুই দলের চাপে গণতন্ত্র আজ অর্থহীন। ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা নেই। অহরহ শিশু ও নারী নির্যাতন হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। দেশের মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়।’

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, যুগ্ম-মহাসচিব শফিকুল ইসলাম মধু, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

সভায় এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে দেশে সুশাসন ছিল। মানুষ শান্তিতে বসবাস করত। দেশের মানুষ এমন নিরাপত্তাহীনতায় ছিল না। দেশের মানুষকে দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আসতে হবে। ’

মতবিনিময় সভা শেষে আমিরুল ইসলাম পালুকে আহ্বায়ক এবং আব্দুল হামিদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা জাতীয় পর্টির আহ্বায়ক কমিটি অনুমোদন করেন এরশাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দেশের গণতন্ত্র অর্থহীন : এরশাদ

আপডেট টাইম : ১১:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫